বরিশাল-ঢাকা মহাসড়কে বাস চাপায় মোঃ মানিক গাজী (৫৫) নামে এক শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২ টার দিকে উজিরপুর উপজেলার সোঁনার বাংলা নামক স্থানে এ ঘটনা ঘটে। যার প্রতিবাদে প্রায় আধঘণ্টা মহাসড়কটি অবরোধও রাখে স্থানীয়রা, পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।নিহত মোঃ মানিক গাজী (৫৫) উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি এবং ওটরা গ্রামের আব্দুল হক গাজীর ছেলে। নেতাকর্মীরা জানান, সকালে মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ইচলাদী বাসস্ট্যান্ডে আয়োজিত র‍্যালিতে অংশ গ্রহন করেন মো: মানিক গাজী। এরপর উপজেলা শ্রমিক দলের নেতা কর্মীদের সাথে গিয়ে বরিশাল জেলা শ্রমিক দলের আয়োজিত র‍্যালিত অংশ গ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণ শেষে নেতা কর্মীদের নিয়ে উজিরপুরের সোঁনার বাংলা বাজারে উপস্থিত হয়। স্থানীয়রা জানান, সোঁনার বাংলা বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় মানিক গাজী ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে সে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে শ্রমিক দলের অন্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে বাসটি মানিক গাজীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা ধাওয়া করে বাবুগঞ্জের নতুন হাট এলাকা থেকে আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। অপরদিকে শ্রমিক নেতার অকাল মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমনকি মানিক গাজীর মৃত্যুর খবরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করে স্থানীয়রা।বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও তার চালক ও হেলপার পালিয়েছে। এদিকে নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান
খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তিনি (খালেদা Read more

মাকে বাঁচাতে আবারও সন্তানের আকুতি, এখনও প্রয়োজন ৬০ হাজার টাকার
মাকে বাঁচাতে আবারও সন্তানের আকুতি, এখনও প্রয়োজন ৬০ হাজার টাকার

'আমার মা মরে গেলে আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে আদর করবে? কে আমাকে ভাত তুলে খাওয়াবে?' মায়ের কষ্ট Read more

ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে আওয়ামী লীগ ও যুবদল নেতার নেতৃত্বে মাইনুদ্দীন রুবেল নামে এক সাংবাদিকের Read more

ভিসা ছাড়াই ৩৭টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
ভিসা ছাড়াই ৩৭টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম, আগের সূচকে যা ছিল ১০০তম। সেই হিসাবে, নতুন তালিকায় ৫ ধাপ Read more

চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে
চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সৌন্দর্যবর্ধন প্রকল্প নিয়ে আবারও দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইফতেখার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন