লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাম্প্রতিক পশ্চিমা পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টাগুলো নতুন কিছু নয়, এগুলো সবই তাদের যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান শক্তির কারণেই হচ্ছে।”আরাগচি বলেন, “এটা প্রথমবার নয়, আগেও বহুবার হিজবুল্লাহকে নিরস্ত্র করার চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। কারণ একটাই, প্রতিরোধ শক্তি যুদ্ধক্ষেত্রে নিজের কার্যকারিতা প্রমাণ করেছে।”তিনি আরও বলেন, “কিছু পক্ষ হয়তো মনে করেছিল, যুদ্ধক্ষেত্রে হিজবুল্লাহর সাম্প্রতিক ক্ষতির কারণে এবার নিরস্ত্রীকরণ সহজ হবে। কিন্তু সংগঠনের নেতৃত্ব ও সর্বশেষ বিবৃতিতে যে কঠোর অবস্থান নেয়া হয়েছে, তা প্রমাণ করে হিজবুল্লাহ এখনও দৃঢ় এবং আপসহীন অবস্থানে আছে।”ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, “হিজবুল্লাহ যুদ্ধের ধাক্কা কাটিয়ে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। তারা প্রয়োজন অনুযায়ী নতুন কমান্ডার নিয়োগ করেছে এবং বাহিনী পুনর্গঠিত করেছে।”আরাগচি দৃঢ়ভাবে বলেন, “আমরা হিজবুল্লাহর যেকোনো সিদ্ধান্তকে সমর্থন করি, তবে আমরা কখনোই তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করি না। হিজবুল্লাহ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়।”এই বক্তব্যগুলো এসেছে এমন এক সময়, যখন লেবানন সরকার দেশটির সব অস্ত্র নিয়ন্ত্রণ জাতীয় সেনাবাহিনীর হাতে কেন্দ্রীভূত করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। এই প্রস্তাব হিজবুল্লাহ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপের ফল’ হিসেবে প্রত্যাখ্যান করেছে।সূত্র : আনাদুলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম
সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম

জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে চারটি গ্রাম। চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামে এ তাণ্ডব Read more

নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না তেকানী ইউনিয়নের সচিব হালিম
নিয়মিত অফিসে উপস্থিত  থাকেন না তেকানী ইউনিয়নের সচিব হালিম

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আব্দুল হালিমের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিত থাকা, জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা হাওরে পৃথক বজ্রপাতে মো. মতিউর রহমান (৩০) ও নিরোদ দাস (৬২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার Read more

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরায় ধারণ করা নগ্ন ভিডিও ও ছবি ইন্টারনেটে ভাইরাল করার ভয় দেখিয়ে জিম্মি করে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া Read more

চাঁদ দেখা কমিটির সভা শুরু
চাঁদ দেখা কমিটির সভা শুরু

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে বৈঠকে Read more

প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল
প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল

বাংলাদেশি কর্মীদের সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।    আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন