ফরিদপুরের ভাঙ্গায় একটি প্রাইভেট হাসপাতালের ভবনের ৫ম তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে কবির মাতুব্বর (৭০) নামের অবসরপ্রাপ্ত এক বিডিআর সদস্য’র মৃত্যুর ঘটনায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মালীগ্রাম বাজার সংলগ্ন একটি প্রাইভেট হাসপাতালের ভবনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে।নিহত বৃদ্ধ উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া নয়াকান্দি গ্রামের প্রয়াত দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি সাবেক বিডিআর সদস্য ছিলেন।নিহত বৃদ্ধের মেজো ছেলে শাহিন আল মামুন জানান, একমাত্র বৃদ্ধ বাবাকে নিয়ে তারা দুই ভাই মালীগ্রাম বাজারের নিউ লাইফ কেয়ার হাসপাতাল নামের একটি ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাবাকে নিয়ে রাতের খাবার শেষে শোবার ঘরে যান তারা। এরপর গভীর রাতে ফ্ল্যাটের প্রতিবেশীরা তাদের জানায় বাবা ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মারা গেছেন। ছোট ছেলে মাসুদ মাতুব্বর জানায়, তাদের মা অনেক আগেই মারা গেছেন। তারা তিন ভাইয়ের মধ্যে সবার ছোট সে। তাদের বড় ভাই শামিম আল মামুন। তিনি বিজিবিতে চাকরি করেন। তাদের বাবা বেশীরভাগ সময়ে অসুস্থতায় থাকতেন বলেই যে কোনো সময়ে ডাক্তারের প্রয়োজনে প্রাইভেট হাসপাতালের একটি ফ্ল্যাটে বাসা নিয়ে থাকতেন তারা। বাবার মৃত্যুর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন তারা।এসব তথ্য নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওসি আরও জানান, ওই বৃদ্ধ মানুষিক সমস্যায় ভুগছিলেন। কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টির তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস

বাংলাদেশের দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) নিয়ে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এ সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি Read more

শ্বশুরবাড়ি গিয়ে রিয়ামনির সঙ্গে ‘ঝামেলা মেটালেন’ হিরো আলম
শ্বশুরবাড়ি গিয়ে রিয়ামনির সঙ্গে ‘ঝামেলা মেটালেন’ হিরো আলম

সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা—এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া Read more

কুমিল্লায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
কুমিল্লায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কুমিল্লার বরুড়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে বরুড়া পৌর Read more

গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫
গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত Read more

পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে তিন সদস্যের কমিটি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে তিন সদস্যের কমিটি

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) আগুন গতকাল রাত সাড়ে বারোটায় পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। Read more

তালিমের নামে ধোকা, মহিলাদের জন্য হুজুর রাখবে বিএনপি: খায়ের ভূঁইয়া
তালিমের নামে ধোকা, মহিলাদের জন্য হুজুর রাখবে বিএনপি: খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার দালাল বাজারে সভাটি হয়। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন