ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন স্ত্রী। বৃহস্পতিবার (০১ মে) রাত আনুমানিক আড়াইটার দিকে দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত ফজিলা খাতুন (৪৫) স্থানীয় মৃত জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত মো. মনির মিয়া (৩০) পেশায় রাজমিস্ত্রি ও একই গ্রামের সেলিম মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে স্ত্রীর সঙ্গে মনিরের ঝগড়া হয়। পরে রাগ করে বেরিয়ে যান তিনি। কিছু সময় পর ফিরে এসে জোর করে চার বছরের ছেলে রোহানকে নিতে চান। এতে বাধা দিলে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে মনিরের আবারও বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ছুরি দিয়ে স্ত্রী রুমা আক্তারকে আঘাত করেন মনির। শাশুড়ি বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করেন।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন। রুমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার
খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় Read more

নড়াইলে কারাগারে হাজতির মৃত্যু
নড়াইলে কারাগারে হাজতির মৃত্যু

হত্যা মামলায় নড়াইল জেলা কারাগারে থাকা হুমায়ুন শেখ (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টা ৪৫ Read more

যশোরে বিএনপি নেতা নিহতের ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার
যশোরে বিএনপি নেতা নিহতের ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার

যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  আলমগীর হোসেন (৫৫) এর হত্যাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে Read more

কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়
কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়

ভারতশাসিত কাশ্মীরের পহালগামে বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী-পুরুষদের আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল। পর্যটক বাস থেকে Read more

বরিশালে থানা থেকে পালিয়ে যাওয়া আসামি এখনও গ্রেপ্তার হয়নি!
বরিশালে থানা থেকে পালিয়ে যাওয়া আসামি এখনও গ্রেপ্তার হয়নি!

মাদক মামলার ওয়ারেন্টভুক্ত জয় সাহা নামে এক আসামি বরিশাল কোতয়ালী মডেল থানা হেফাজতে থাকা হাজত থেকে পলায়নের ঘটনা ঘটেছে। তবে পুলিশ Read more

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে শীতল হাওয়া বহিতে শুরু করেছে। ইতোমধ্যে ২২ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থার মধ্যেই দেশের ৩ বিভাগে বৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন