দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) দলীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এ নোটিশ জারি করে বিএনপির কেন্দ্রীয় দফতর। দুই নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার প্রদানকালে এই দুই নেতা এমন কিছু বক্তব্য দিয়েছেন, যা দলের শিষ্টাচারবোধ, নীতি এবং মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানায়, উক্ত সাক্ষাৎকারে প্রতিপক্ষের বিরুদ্ধে অশালীন ও আক্রমণাত্মক ভাষা ব্যবহৃত হয়—যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে।নোটিশে আরও বলা হয়, “ভাইরাল হওয়া ভিডিওতে যেভাবে দলের প্রতিপক্ষের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে, তা দলের জন্য মর্যাদাহানিকর। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মুখে এমন অশোভন শব্দ প্রয়োগ শুধু নেতিবাচক বার্তাই দেয় না, বরং দলের দীর্ঘদিনের সাংগঠনিক ঐতিহ্যের সঙ্গেও এটি বেমানান।” এ প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সময়ের কণ্ঠস্বর-কে বলেন, “আমি দলের একজন সিনিয়র সদস্য। সাংগঠনিক নিয়মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তাই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়ার চেষ্টা করব।” তিনি আরও বলেন, “যে সাক্ষাৎকার নিয়ে এত কথা, সেখানে আমি কারো নাম বলিনি। আমি শুধু টেলিভিশনে প্রচারিত সন্ত্রাসীদের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রশ্ন রেখেছিলাম ওই সন্ত্রাসীরা কার লোক? এই প্রশ্নের জবাব যদি খোঁজা হতো, তাহলে অনেক কিছুর উত্তর পাওয়া যেত এবং হয়তো আজ আমাকে নোটিশ পেতে হতো না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার চারজন সমর্থককে হত্যা করা হয়েছে, এবং হত্যাকারীরা চিহ্নিত, অথচ তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।অপরদিকে, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, “শোকজ হলো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোর একটি স্বাভাবিক অংশ। কেউই সংগঠনের ঊর্ধ্বে নয়। দল যদি মনে করে যে কোনো বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলতে হবে, তাহলে সেটির ব্যাখ্যা চাওয়া সংগঠনের অধিকার।” তিনি জানান, “আমি যথাসময়ে শোকজের জবাব দাখিল করব।”বিএনপির অভ্যন্তরে এই দুই নেতার বক্তব্যকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক দলের সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জকেই সামনে এনে দাঁড় করিয়েছে। যেখানে একদিকে নেতারা নিজেদের বক্তব্যকে যুক্তিসঙ্গত ও বাস্তব অবস্থার প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করছেন, অন্যদিকে দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব সেটিকে বিবেচনা করছে রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী পদক্ষেপ হিসেবে।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের বিরোধী রাজনীতিতে দলীয় নেতাদের মধ্যে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক, তবে বক্তব্য প্রদানের ক্ষেত্রে কৌশলগত পরিপক্বতা ও দলের ভাবমূর্তি রক্ষাই একজন সিনিয়র নেতার দায়িত্ব। এই পরিপ্রেক্ষিতে বিএনপি নেতৃত্ব যে বার্তা দিতে চায়, তা হলো—দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনো শিথিলতা নেই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

স্মার্টফোন ও কম্পিউটারের ওপর থেকে শুল্ক বাদ দেয়ার পর আজ সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। এর আগে বিভিন্ন Read more

নীলফামারীতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল জামায়াত নেতার
নীলফামারীতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল জামায়াত নেতার

নীলফামারীর ডিমলায় বালুবোঝাই ট্রলির ধাক্কায় মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার Read more

পত্রিকা: ‘ভোট গণনায় অব্যবস্থাপনা, ফল হয়নি দ্বিতীয় দিনেও’
পত্রিকা: ‘ভোট গণনায় অব্যবস্থাপনা, ফল হয়নি দ্বিতীয় দিনেও’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ইউএসএআইডির সরে দাঁড়ানোর পরেও এনজির Read more

গোলাপগঞ্জে শ্রমিকলীগ নেতা গ্রেফতার
গোলাপগঞ্জে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ছত্তারকে (৪৮) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রোববার (২০ এপ্রিল) রাতে গোলাপগঞ্জ পৌরসভার স্বরসতি Read more

আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি
আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি

আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার (১০ আগস্ট) রাজধানীর সিরডাপে আদিবাসী জাতিগোষ্ঠীর ‘ভূমি, বন ও মানবাধিকার Read more

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। আজ বৃহস্পতিবার (১ মে) ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’। সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার একিউআই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন