নাটোরে মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে খোরশেদ আলী নামে এক রিকশা চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত এসএসসিপরীক্ষার্থী সোলেমান পলাতক রয়েছে। বুধবার (৩০ এপ্রিল) রাত ৭ টার দিকে নাটোর সদর উপজেলার তেগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলী নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছী গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এসএসসি পরীক্ষার্থী সোলেমানের মোবাইল ফোন চুরি করেছে নিহত খোরশেদ আলী এমন অভিযোগ করে সে। এরপর থেকেই দুজনের মধ্য এ ঘটনা নিয়ে দ্বন্দ চলছিল। এক সময় দুজনের মধ্য তর্কবিতর্কের এক পর্যায়ে খোরশেদ আলীকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় সে। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে পুলিশ অভিযানে আছে। এবং মামলার কাজ চলছে বলে তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষমা করে মানসিক চাপ কমানোর দিন আজ
ক্ষমা করে মানসিক চাপ কমানোর দিন আজ

আজকাল প্রায়ই শোনা যায় কেউ না কেউ মানসিক চাপে ভুগছেন। পড়াশোনা, অফিসের কাজ, কোনো অপ্রীতিকর ঘটনা, পারিবারিক কলহ, দুর্ঘটনা, অস্থিতিশীল Read more

বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস
বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস

বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার চীনা দূতাবাস। রোববার রাতে দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত Read more

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Read more

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ Read more

আশুরার রোজায় মাফ হবে ১ বছরের গুনাহ
আশুরার রোজায় মাফ হবে ১ বছরের গুনাহ

মহররম মাসের ১০ তারিখ ‘আশুরা’ উপলক্ষে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রোজা রেখেছেন এবং সাহাবিদেরও রোজা রাখতে বলেছেন। ইবনে আব্বাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন