সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে মানুষজন এক লম্বা ছুটি উপভোগ করতে যাচ্ছেন। কারণ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী দেশগুলোতে আসন্ন ঈদুল আজহা আগামী ৬ জুন (শুক্রবার) শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরাফাহ দিবস হবে তার একদিন আগে, অর্থাৎ ৫ জুন।তবে জিলহজ মাসের চাঁদ দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সৌদি আরবসহ অঞ্চলটির বিভিন্ন দেশের জাতীয় চাঁদ দেখার কমিটি। বুধবার আল-আরাবিয়্যার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, জিলহজ মাসের চাঁদ আগামী ২৭ মে (মঙ্গলবার) সন্ধ্যায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটি নিশ্চিত হয়, তাহলে ২৮ মে (বুধবার) হবে জিলহজ মাসের প্রথম দিন। এই হিসাবে ১০ জিলহজ অর্থাৎ ঈদুল আজহা পড়বে ৬ জুন শুক্রবারে।এদিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ইতোমধ্যেই ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি অনুমোদন করেছে। তাদের মতে, ৫ জুন (বৃহস্পতিবার) আরাফাহ দিবস।৬ জুন থেকে ৮ জুন (শুক্র-রোববার) ঈদুল আজহার তিন দিনের ছুটি।আর এ ছুটি সরকারি ও বেসরকারি উভয় খাতের জন্যই প্রযোজ্য বলে উল্লেখ করেছে।মূলত, ঈদুল আজহা হজের পরবর্তী দিন পালিত হয়। এ সময় বিশ্বের কোটি কোটি মুসলমান পবিত্র নগরী মক্কায় হজব্রত পালন করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনের ৬ জুনের অগ্রিম টিকিট কিনতে ১ কোটি ১৪ লাখ হিট
ট্রেনের ৬ জুনের অগ্রিম টিকিট কিনতে ১ কোটি ১৪ লাখ হিট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী আগামী ৬ জুন ভ্রমণ করতে চান Read more

রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া গ্রামে বজ্রপাতে এক যুবকের নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) ওই এলাকায় সন্ধ্যায় Read more

x
x

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

নাটোরে পানিতে ডুবে মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু
নাটোরে পানিতে ডুবে মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মানুষিক প্রতিবন্ধী ও মৃগীরোগি সেলিম মৃধা (৪২) নামে এক যুবকের মৃত্য হয়েছে।বুধবার (২১ মে) বিকেল সাড়ে Read more

যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া
যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া

বাংলাদেশসহ বেশ কয়েটি দেশের পর এবার পাকিস্তানের জেএফ–১৭ যুদ্ধবিমান কিনতে আলোচনা করছে ইন্দোনেশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে Read more

জমি বিরোধের জেরে কেটে ফেলা হলো বর্গাচাষীর কচু ক্ষেত
জমি বিরোধের জেরে কেটে ফেলা হলো বর্গাচাষীর কচু ক্ষেত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের গ্রামপাড়া এলাকার দর্জিবাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে এক বর্গাচাষীর কচু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন