ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। ওভারব্রিজ থেকে পাচ রাস্তার মোড়, গফরগাঁও রোডসহ আশপাশের এলাকাকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে তিনি ব্যক্তিগতভাবে গাছ ও ব্যারিকেডের ইট সরবরাহ করবেন বলে ঘোষণা দিয়েছেন।ইউএনও বলেন, “এই কাজের জন্য আমরা কোনো সরকারি অর্থ ব্যয় করবো না। আমি চাই, আমরা নিজেরা নিজের এলাকা সাজাই। আমি নিজ উদ্যোগে আমার বেতন থেকে পাঁচটি নাগাচূড়া গাছ এবং গাছ রক্ষায় ব্যবহৃত ব্যারিকেড তৈরির জন্য প্রয়োজনীয় ইট দেবো। আপনারাও আমাদের সাথে অংশ নিন।”তিনি আরও জানান, “গাছ হিসেবে ক্যাসিয়া জাভানিকা (ক্যাসিয়া), জারুল, কৃষ্ণচূড়া, নাগাচূড়া ও সোনালু গাছ বেছে নেওয়া হয়েছে। এসব গাছ শুধু পরিবেশ নয়, শহরের সৌন্দর্যও বৃদ্ধি করবে। শনিবার পরিচ্ছন্নতা অভিযানের সময় আমরা গাছগুলো রোপণের পরিকল্পনা করেছি।”ইউএনও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণ ও এলাকাকে পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিন্দুরা সংখ্যালঘু নয়, এদেশেরই নাগরিক: হাজী ইয়াছিন
হিন্দুরা সংখ্যালঘু নয়, এদেশেরই নাগরিক: হাজী ইয়াছিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, 'হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায়ই শোনা যায় Read more

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে: আমীর খসরু
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১ হাজারটা সংস্কার করেও কোনো লাভ হবে না, যদি বাংলাদেশের রাজনৈতিক Read more

‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি Read more

ঢাকায় ভিসা কার্যক্রম চালু অস্ট্রেলিয়ার, ধন্যবাদ ড. ইউনূসের
ঢাকায় ভিসা কার্যক্রম চালু অস্ট্রেলিয়ার, ধন্যবাদ ড. ইউনূসের

ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ২ মিলিয়ন ডলার অনুদান দেবে দেশটি। মঙ্গলবার Read more

বিশ্বে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাচ্ছে ফিলিস্তিনি খেজুর, উৎপাদনে রেকর্ড
বিশ্বে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাচ্ছে ফিলিস্তিনি খেজুর, উৎপাদনে রেকর্ড

চলতি বছর রেকর্ড পরিমাণ খেজুর উৎপাদন করেছে ফিলিস্তিন। ২০২৫ মৌসুমে দেশটিতে প্রায় ২৫ হাজার ৩০০ টন খেজুর উৎপাদিত হয়েছে, যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন