রাজধানীর মিরপুরের দারুসসালামে মিথ্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে দারুসসালাম থানাধীন গৈদারটেক এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে গাবতলীর মাজার রোডে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।বিক্ষোভকারীরা “খুনি কেনো বাহিরে, নির্দোষ কেনো ভেতরে” স্লোগানসহ স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এসময়, মিছিলকারীরা মাজার রোড দখল করে স্লোগান দিতে থাকলে প্রায় আধা ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়, যা যানবাহন চালক ও সাধারণ যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়।এলাকাবাসীর অভিযোগ, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সলিমুল্লাহ (৬০) নামে একজনকে ডিবি পুলিশ পরিচয়ে গাবতলীর মাজার রোড থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায়। এরপর একই দিন বিকেল আনুমানিক ৫টার দিকে সুলতান (৪৫) নামে একজনকে সাদা পোশাকে তুলে নিয়ে যায়।সুলতান আহমেদের ছোট ভাই ইয়াসিন জানান, দীর্ঘ সময় খোঁজাখুঁজি করার পর তারা জানতে পারেন, উত্তরা পশ্চিম থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়েরকৃত এক হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।এরপর এলাকাবাসী একত্রিত হয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এ বিক্ষোভ মিছিল আয়োজন করে। এলাকাবাসীর দাবি, তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তারা অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি চান।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী গ্রেফতার
আমতলীতে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী গ্রেফতার

বরগুনার আমতলী পৌরসভার কালিবাড়ি ২নং ওয়ার্ডে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মহিলা কলেজের দক্ষিণ পাশে Read more

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

বাঙালির প্রাণের উৎসব নববর্ষ ঘিরে সামনে রেখে চৈত্রের পুরোটা সময় কর্মব্যস্ততায় কাটতো টাঙ্গাইলের মৃৎশিল্পীদের। পুরো মাস জুড়ে চলতো মাটির তৈরি Read more

মধ্যরাতে উত্তাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কমপ্লিট শাটডাউন ঘোষণা
মধ্যরাতে উত্তাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কমপ্লিট শাটডাউন ঘোষণা

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে Read more

বরিশালে স্বপন-কুদ্দুসের দ্বন্ধে বিএনপিতে অস্থিরতা
বরিশালে স্বপন-কুদ্দুসের দ্বন্ধে বিএনপিতে অস্থিরতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশালে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। কেন্দ্রীয় দুই প্রভাবশালী নেতা বিএনপির সহ-সাংগঠনিক Read more

হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী
হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী

চলমান পরিস্থিতি নিয়ে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন। বৈঠকে তিনি জবাবের ধরন, লক্ষ্যবস্তু ও সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন