রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হলেন- হাসানুজ্জামান শাওন (৩৬) ও আমির হোসেন (৩২)।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।উত্তরা-পূর্ব থানা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল দুপুরে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস সেন্টারের বিপরীতে একটি প্রাইভেটকারে কয়েকজন লোক অজ্ঞাতনামা এক ব্যক্তিকে জোরপূর্বক অপহরণ করে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনাটির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে উত্তরা-পূর্ব থানা পুলিশের নজরে আসে।পরে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণকারীদের ও অপহরণে ব্যবহৃত প্রাইভেট কারটি শনাক্ত করা হয়। এরপর সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর খিলগাঁও এলাকা থেকে হাসানুজ্জামান শাওনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রুপগঞ্জের পূর্ব চনপাড়া এলাকায়  বেলা সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করে আমির হোসেনকে গ্রেফতার করা হয়।থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা চারজন মিলে আরিফকে অপহরণ করে রূপগঞ্জে নিয়ে যায় এবং পাওনা টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেয় মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। অপহরণকারীদের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় পুলিশ বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুদক Read more

টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাট
টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাট

গাজীপুরের টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) খরতৈল বড় মসজিদ, মধ্যপাড়া (আব্দুল করিম স্কুল) এর Read more

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে চালানো সর্বশেষ এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।২০২৪ সালের Read more

জীবিকার খোঁজে এসেছিলেন সাতকানিয়ায়, ফিরলেন লাশ হয়ে
জীবিকার খোঁজে এসেছিলেন সাতকানিয়ায়, ফিরলেন লাশ হয়ে

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ করিম (২১) নামের এক যুবকের লাশ নিখোঁজের ২৩ ঘণ্টা পর Read more

কৃষিবিদদের অধিকার রক্ষার ৬ দফা দাবি
কৃষিবিদদের অধিকার রক্ষার ৬ দফা দাবি

কৃষিবিদদের অধিকার রক্ষা এবং পেশাগত বৈষম্য নিরসনের দা‌বিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) শিক্ষার্থীরা।বুধবার (৩০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন