পাকিস্তান যেহেতু ‌‘পারমাণবিক’ শক্তিধর দেশ তাই এত সহজে কেউ হামলা করতে পারবে না বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ।বুধবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) এক অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ বলেন, পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ পাকিস্তান সেনাবাহিনীকে দেশ রক্ষার শক্তি দিয়েছেন। পাকিস্তানের যেকোনো শত্রু আক্রমণ করার আগে ১০বার ভাববে। সবাই জানে যে পাকিস্তান পারমাণবিক শক্তিধর। মরিয়ম বলেন, রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, আমাদের অবশ্যই ইস্পাতের প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে পাকিস্তান শক্তিশালী হয়েছে। পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করার ক্ষেত্রে নওয়াজ শরিফ ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।প্রসঙ্গত, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যও।এ ছাড়া সিন্ধু নদের পানি ইস্যুতে কড়া বার্তা দেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা দেন, যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান। সিন্ধু চুক্তি স্থগিতের জেরে ভারতকে হুমকি দেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোও। তিনি বলেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মামুন মিয়া (৩০) নামে এক Read more

ভারতে মুসলিম পুলিশ সদস্যের ওপর হামলা
ভারতে মুসলিম পুলিশ সদস্যের ওপর হামলা

ভারতের মধ্যপ্রদেশের কমলাপতি রেলস্টেশনে মুসলিম সম্প্রদায়ভুক্ত এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশের সূত্রকে উদ্ধৃত করে ভারতের দৈনিক ভাস্কর পত্রিকা Read more

ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেফতার ৫
ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেফতার ৫

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের Read more

রায়পুরে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রায়পুরে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং চর বংশী ইউনিয়ন জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬জুন) বিকালে মোল্লার হাট বাজারস্থ বিএনপির Read more

মঙ্গলবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
মঙ্গলবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নবনির্মিত পাইপলাইনের টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কিছু স্থানে দুপুর থেকে ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ও বিভিন্ন Read more

গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ৪৫
গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘিরে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন