মালদ্বীপ থেকে জসিম উদ্দিনের (৪৫) লাশ অ্যাম্বুলেন্স যোগে বাড়িতে আসে মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে। রাতভর লাশের পাশে বসে ছিল ছেলে মেহনাব।বুধবার (৩০ এপ্রিল) সকালে জানাযা নামাজ পড়ে লাশ দাফন শেষে পরীক্ষা দিতে হলে গিয়েছেন ছেলে। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে।উপজেলার বড় ডালিমা গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন আহম্মেদের ছেলে জসিম উদ্দিন। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সেজ। জসিমের এক ছেলে ও এক মেয়ে। ছেলে মো. মেহনাব হোসেন পূর্ব খাজুরবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা কেন্দ্র কালাইয়া কামিল মাদ্রাসা। আজ তার কৃষি পরীক্ষা। মেয়ে জারিন ৫ম শ্রেণির ছাত্রী।জসিমের ছোট ভাই মো. মাহফুজ বলেন, দেশে বিভিন্ন ব্যবসা করে ঋণগ্রস্থ হয়ে পড়েন। প্রায় সাত বছর আগে বুকভরা স্বপ্ন নিয়ে মালদ্বীপ গিয়েছিলেন মো. জসিম উদ্দিন (৪৫)। স্বপ্ন ছিল কাজ করে ঋণের টাকা পরিশোধ করবেন, সংসারে ফিরিয়ে আনবেন সচ্ছলতা। হাসি ফোটাবেন স্ত্রী-সন্তানদের মুখে। স্বপ্নপূরণের ধারপ্রান্তেও এসেছিলেন। কথা ছিল আসছে ঈদুল আজহার আগে বাড়ি ফিরবেন। পরিবারপরিজনের সঙ্গে ঈদ করবেন। বাড়িতে ফিরছেন ঠিকই। তবে জীবিত নয়, ফিরছেন লাশ হয়ে।বাংলাদেশ সময় গত শনিবার দিবাগত রাত চারটার দিকে মালদ্বীপের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম। হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। জসিমের মৃত্যুর খবরে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্ত্রী মাসুমা আক্তার অঝোরে কাঁদতে কাঁদতে বলেন, মেয়ে জেরিনের বুঝ হওয়ার আগেই ওর বাবা বিদেশে চলে যান। বুঝ হওয়ার পর থেকে বাবাকে কখনো সামনাসামনি দেখা হয়নি। ভিডিও কলে বাবাকে দেখতো। এবার ঈদে (ঈদুল আজহা) ওর বাবা আসবে। আদর করবে সেই স্বপ্নে বিভোর ছিলো মেয়েটি। ওর বাবা এসছে তবে জীবিত না। দেখেছে বাবার নিথর দেহটাকে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে ব্যবহার হচ্ছে ক্রেন
উত্তরায় বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে ব্যবহার হচ্ছে ক্রেন

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ভারী ক্ষমতাসম্পন্ন ক্রেন। সোমবার Read more

রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা বলল এনসিপি
রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা বলল এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।বৃহস্পতিবার Read more

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি Read more

ঢাকায় এসিসি সভা বয়কটের হুমকি ভারতের, যোগ দিল আরও তিন দেশ
ঢাকায় এসিসি সভা বয়কটের হুমকি ভারতের, যোগ দিল আরও তিন দেশ

আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই সভায় Read more

পুঠিয়ায় ইউএনও না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা
পুঠিয়ায় ইউএনও না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র সংশোধনের Read more

সিলেট টেস্ট চলাকালে হার্ট অ্যাটাক, বিসিবি কর্মকর্তার মৃত্যু
সিলেট টেস্ট চলাকালে হার্ট অ্যাটাক, বিসিবি কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। জানা গেছে, আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন