ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনার চারদিন পার হলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে চরম হতাশায় আহত সাংবাদিকের পরিবার ও স্বজনরা।এদিকে মামলার হওয়ার চারদিন অতিবাহিত হলেও আসামী গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী সাংবাদিকের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা অত্যন্ত প্রভাবশালী। তাদের পক্ষে যে কােনাে কাজ করা সম্ভব। তারা যে কােনাে সময় যে কােনাে ক্ষতি করতে পারে। বিশেষ করে লিটন মুন্সি ও কাইয়ুম মিয়া। তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে মিথ্যা ঘটনা সাজিয়ে মাইনুদ্দিনকে ফাঁসিয় দিবেন বলে পরিবারর সদস্যরা শঙ্কা প্রকাশ করেছেন।বিজয়নগর থানার (ওসি) শহিদুল ইসলাম বলেন, এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যা পৌনে আটটার দিকে উপজলার মির্জাপুর এলাকায়  মাইনুদ্দিনকে মেরে রক্তাক্ত করা হয়। পরে শনিবার রাতে উপজেলা যুবদলের সদস্য সচিব থেকে বহিস্কৃত মুখলেছুর রহমান লিটন মুন্সি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাইয়ুম মিয়াসহ ১৩ জনকে আসামী করে থানায় মামলা করেন আহত সাংবাদিক মাইনুদ্দিন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় পড়ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় পড়ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এত করে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে তার Read more

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি

দুপুরের মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে Read more

যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ‘ট্রাম্প-পুতিন টানেল’ নির্মাণের প্রস্তাব
যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ‘ট্রাম্প-পুতিন টানেল’ নির্মাণের প্রস্তাব

মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে সংযুক্ত করতে সমুদ্রের নিচ দিয়ে একটি বিশাল টানেল নির্মাণের প্রস্তাব দিয়েছেন ক্রেমলিনের এক দূত। টানেলটি বাস্তবায়নে Read more

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ফ্রান্সের
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ফ্রান্সের

গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তাদের সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃতাধীন প্রশাসনের কর্মকর্তারা। ফ্রান্সের অর্থমন্ত্রী Read more

অবশেষে চাকরি হারাচ্ছেন বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
অবশেষে চাকরি হারাচ্ছেন বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

বান্দরবানে বিভিন্ন ঘটনায় বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খানকে চাকরি থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। জানা যায়, বছরের পর বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন