প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘শক্তি’। তার জেরে ভারতে সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।  আইএমডির তথ্য অনুযায়ী, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ গত ছয় ঘণ্টায় পশ্চিম দিকে প্রায় ১৩ কিলোমিটার গতিতে অগ্রসর হয়েছে। বর্তমানে ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসশনিবার সকালে ঝড়টির অবস্থান ছিল দ্বারকা থেকে ৪২০ কিলোমিটার পশ্চিমে, নলিয়া থেকে ৪২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে।আইএমডি জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত গুজরাট ও মহারাষ্ট্র উপকূলে উত্তাল সমুদ্র, ঝোড়ো হাওয়া এবং ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার গতির বাতাস বয়ে যেতে পারে, যা দমকা হাওয়ায় ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। শনিবার উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব আরব সাগর অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার পর্যন্ত ৬০ থেকে ১০০ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্ক করা হয়েছে। ফলে মঙ্গলবার পর্যন্ত জেলেদের উত্তর-পশ্চিম আরব সাগরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গত এক মাসে প্রশান্ত মহাসাগরেও বেশ সক্রিয়তা লক্ষ্য করা গেছে। এ সময়ে টাইফুন তাপাহ (৮ সেপ্টেম্বর), টাইফুন রাগাসা (২০ সেপ্টেম্বর), টাইফুন নিওগুরি (২০ সেপ্টেম্বর) এবং টাইফুন বুয়ালই (২২ সেপ্টেম্বর) ফিলিপাইন, চীনসহ পার্শ্ববর্তী উপকূলীয় দেশগুলোতে তীব্র আঘাত হেনে ব্যাপক ক্ষতি করেছে। এর মধ্যে কিছু ঝড় বঙ্গোপসাগরেও উদয় হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুড়ামনকাটি-চৌগাছা সড়ক যেন মৃত্যুকূপ!
চুড়ামনকাটি-চৌগাছা সড়ক যেন মৃত্যুকূপ!

যশোরের চুড়ামনকাটি-চৌগাছা সড়ক যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রায় ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এতে অনেক পরিবার সর্বশান্ত হচ্ছেন। গত Read more

হাতিয়ায় আ’লীগ নেতাকে বাড়িতে লুকিয়ে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার
হাতিয়ায় আ’লীগ নেতাকে বাড়িতে লুকিয়ে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক তাঁতী দল নেতার বাড়িতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে আত্মগোপনে রেখে আশ্রয় Read more

ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ
ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ

কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রদলের রোহান মিয়া নামে Read more

সুরভীর হ্যাট্রিকে নেপালকে হারালো বাংলাদেশ
সুরভীর হ্যাট্রিকে নেপালকে হারালো বাংলাদেশ

সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালকে আবারও হারাল বাংলাদেশ। সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারায় লাল সবুজের দল। বুধবার Read more

চট্টগ্রামের এক্সেস রোডে বহুতল ভবনে আগুন
চট্টগ্রামের এক্সেস রোডে বহুতল ভবনে আগুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ আগুন লাগে। আগুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন