রাজধানীর কুড়িল বিশ্বরোডের বিআরটিসি কাউন্টারের পেছনে ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, আমরা খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে কুড়িল বিশ্বরোডের বিআরটিসি কাউন্টারের পেছনের রেললাইন থেকে একজনের মরদেহ উদ্ধার করি। আমরা স্থানীয়দের কাছে জানতে পারি নিহত ব্যক্তি রেললাইনে হাঁটার সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি জানান, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এসআই বজলুর রশিদ আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আমরা ওই ২ জনের মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠিয়েছি। নিহত দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার সাবেক এমপি বাহারের বিলাসবহুল বাড়ি ও জমি জব্দের আদেশ
কুমিল্লার সাবেক এমপি বাহারের বিলাসবহুল বাড়ি ও জমি জব্দের আদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে থাকা কোটি কোটি Read more

গোলাপি ফুলে রাঙা এক্সপ্রেসওয়ে, সৌন্দর্যে বিমুগ্ধ যাত্রীরা
গোলাপি ফুলে রাঙা এক্সপ্রেসওয়ে, সৌন্দর্যে বিমুগ্ধ যাত্রীরা

মুন্সীগঞ্জ অংশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাঝখানে ফুটে থাকা গোলাপি রঙের ফুল যেন এক টুকরো প্রকৃতির হাসি হয়ে পথচারী ও যাত্রীদের হৃদয় Read more

চট্টগ্রামে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত
চট্টগ্রামে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

“সাংবাদিকতা আজ আর সুশীল সমাজের গণ্ডিতে সীমাবদ্ধ নেই; এটি পৌঁছে গেছে কিছু অপরিপক্ক, অজ্ঞ ও মানহীন ব্যক্তির করায়ত্তে। একশ্রেণির লোক Read more

হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান
হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান

হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার। ওই Read more

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মৌলভীবাজারে নানাভাবে সমালোচিত হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম এর অপসারণ চান শিক্ষার্থী, অভিভাবক ও জেলার সচেতনমহল। বুধবার Read more

ত্রিমোহনী বাজারে আবারো চুরি, ৮ তালা ভেঙে নিয়ে গেল মালামাল
ত্রিমোহনী বাজারে আবারো চুরি, ৮ তালা ভেঙে নিয়ে গেল মালামাল

রাজশাহীর পুঠিয়া উপজেলার ত্রিমোহনী বাজারে নাফিস এন্টারপ্রাইজ নামে একটি অটোরিকশা ব্যবসা প্রতিষ্ঠানে আবারো চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (০৩ অক্টোবর) গভীর রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন