নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার আমাদের প্রয়োজন আছে। প্রবাসী ভোটাররা আমাদের মোট ভোটারদের ১০ শতাংশ। আমরা প্রবাসী ভোটারদের ভোটিং সিস্টেমে আনতে চাই। এটা আমাদের লক্ষ্য।মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশনের এক সংলাপে তিনি এ কথা বলেন। দিনব্যাপী সংলাপ অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ, নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।ইসি সানাউল্লাহ বলেন, ১৭৮টি দেশের মধ্যে ১১৫টি দেশের প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ২০ শতাংশ দেশে সেই দেশের প্রবাসীরা দেশীয় ভোটারদের তুলনায় বেশি ভোট দেন। এসব দেশে প্রবাসী ভোটাররা কেবল জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন।এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীরা ভোট দিতে না পারলে ভোটের কাস্ট হারে প্রভাব পড়ে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট চাই। এই উৎসবে প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে চাই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল
জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মান ও সহায়তায় ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শহীদ Read more

সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাত, প্রেমিক আটক
সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাত, প্রেমিক আটক

শারীরিক সম্পর্ক গড়তে ব্যর্থ হয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে প্রেমিক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে Read more

ডাকসু নির্বাচন: ভিড় বেড়েছে শাহবাগে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
ডাকসু নির্বাচন: ভিড় বেড়েছে শাহবাগে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকালের শুরুতে সাধারণ Read more

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি Read more

প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ
প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ

অভিনয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি গানেও বাজিমাত করেছেন। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি—সব মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী ফারিণের মুগ্ধতা ছড়িয়েছে। ‘ফাতিমা’ সিনেমার Read more

ভেনেজুয়েলায় অভিযান ‌‘টিভি শো’ দেখার মতো ছিল: ট্রাম্প
ভেনেজুয়েলায় অভিযান ‌‘টিভি শো’ দেখার মতো ছিল: ট্রাম্প

ভেনেজুয়েলায় সফল সামরিক অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভেনেজুয়েলার সামরিক অভিযান একদম শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন