চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৭ যুবককে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।মঙ্গলবার (২৯ এপ্রিল) আটককৃতদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে সোমবার (২৮ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন মো. ওয়াছি আলম প্রঃ শান্ত (১৯),  মো. সবুজ (২০), মো. আরিফুল ইসলাম, (১৯), মো. সোহেল রানা (২০), মো.  রিয়াজ হোসেন (১৯), তারিকুল ইসলাম রিফাত (১৯) এবং মো. হৃদয় (১৯)। তাদের সকলের বাড়ি মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায়।জানা গেছে, চাঁদপুরে এক নারীর লিখিত অভিযোগে তাদের আটক করা হয়।খোঁজ নিয়ে জানা যায়, এই চক্রটি অনলাইনে কম মুল্যে মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে থাকেন। চটকদার আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে বহিরাগত কেউ মোটরসাইকেল ক্রয়ের আগ্রহ দেখালে কৌশলে তাদের মিরসরাইয়ে নিয়ে আসেন। মিরসরাইয়ে আসার পর গাড়ি দেখানোর নাম করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মারধর করে টাকাপয়সা মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাড়িয়ে দেন। জানা গেছে, সোমবার সন্ধ্যায় মিরসরাই পৌর সদরের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের সামনে চট্টগ্রাম-ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর পরস্পর যোগসাজশে সহায়তায় অনলাইনে কম মূল্যে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে মোটরসাইকেল ক্রয় করতে আসলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি প্রদান করে অভিযুক্তরা। এসময় ভুক্তভোগীকে আঘাত করে এবং সাথে থাকা নগদ ৬৮ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে। পরে ভুক্তভোগী ৭ জনের নাম পূর্বক মিরসরাই থানায় অভিযোগ দায়ের করলে তাদের আটক করা হয়।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ভিকটিমের সনাক্তকৃত অভিযুক্তদের আটক করা হয়েছে। বুধবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা অভিযোগটি স্বীকার করে।পিএম 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু
পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু

শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। গবেষণা সহকারী (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) Read more

মাত্র ৫০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হন হামজা
মাত্র ৫০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হন হামজা

মাত্র ৫০ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে প্রাণ গেলো ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্র হামজার। নিখোঁজের দুই দিন পর Read more

‌‘আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদে স্বাক্ষর হবে প্রতারণা’
‌‘আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদে স্বাক্ষর হবে প্রতারণা’

ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্ট (ভিন্নমত) এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলে Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

কালকিনিতে শেষ রাতে হামলা, ঘরে ঢুকে হাত কর্তন দুর্বৃত্তদের
কালকিনিতে শেষ রাতে হামলা, ঘরে ঢুকে হাত কর্তন দুর্বৃত্তদের

মাদারীপুরের কালকিনিতে শেষ রাতে হামলা চালিয়ে  ঘরের জানালা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ইউনুস সরদার নামের এক ব্যক্তির হাত কর্তন করেছে  Read more

তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে

ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন