প্রবাসীদের ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন আশা করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সব দলের সমর্থন না পেলে ইসির সব ধরনের উদ্যোগ বিফলে পর্যবসিত হবে।মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনে অংশীজনের সঙ্গে আয়োজিত সেমিনারের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোট পরিসরে হলেও পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিংয়ের যে কোনো পদ্ধতি চালু করার বিষয়ে উদ্যোগী বর্তমান নির্বাচন কমিশন।প্রধান নির্বাচন কমিশনার বলেন, “লাগসই একটা অপশন আমরা চালু করতে চাই। আপনাদের সমর্থন চাই। ছোট পরিসরে হলেও যাত্রা শুরু করতে চাই।… রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইং অল অ্যান্ড ইন ফিউটিলি।”তিনি বলেন, “আজ আমাদের জন্য স্মরণীয় দিন। ইসির এ আয়োজনে অংশ নেওয়ায় সম্মানিত বোধ করছি। আপনাদের উপস্থিতিতে আমরা মনে করি, নির্বাচন কমিশনের সব ধরনের কাজে আপনাদের সমর্থনের পরিচয়।”দল, গণমাধ্যমসহ সবার আগ্রহ ও সমর্থনের কথা তুলে ধরেন সিইসি। তিনি বলেন, “আমরা যখন দায়িত্ব নেই, প্রথম থেকেই প্রবাসী বাংলাদেশিদের ভোটিং আগামী নির্বাচনে চালু করার বিষয়ে উদ্যোগী হই। আমরাও ওয়াদাবদ্ধ, প্রবাসীদের ভোটের বিষয়ে প্রধান উপদেষ্টাও জাতির কাছে একই ওয়াদা করেছেন।”সিইসি জানান, “প্রবাসীরা যখন করেন বা কথা বলেন তাদের ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়ে এসেছেন বরাবরই। গণমাধ্যমেও লেখালেখি দেখি, রাজনৈতিক নেতারাও একই বিষয়ে সোচ্চার।”তিনি বলেন, “আমরা প্রথম থেকেই এ বিষয় নিয়ে কাজ করছি। ইনহাউজ এক্সারসাইজ করেছি, প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের সাহায্য সহযোগিতা নিয়েছি। লাগসই অপশন যেটা আমরা ইন্ট্রোডিউস করতে পারি, সেটা বের করার চেষ্টা করা হচ্ছে।”দেশের আর্থ সামাজিক, রাজনৈতিক বাস্তবতা, লেভেল অব এডুকেশন-সব কিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয় বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, “আমাদের বিশেষজ্ঞরা অক্লান্ত পরিশ্রম করেছেন কয়েকমাস ধরে। কিছু সাজেশন দিয়েছেন। আমাদের সময়ের স্বল্পতা, সীমাবদ্ধতার মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা কি করছি তা তুলে ধরা হচ্ছে। আমরা কী করেছি, কোথায় এসে দাঁড়িয়েছি, অভিজ্ঞতা কী তা শেয়ার করতে চাই।”অংশীজনের মূল্যবান পরামর্শ পেলে তা বিবেচনার আশ্বাস দেন সিইসি। এএমএম নাসির উদ্দিন বলেন, “আপনাদের পরামর্শ নিয়েই আমরা এগোতে চাই। আর সর্বোপরি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইং অল অ্যান্ড ইন ফিউটিলিটি।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়ুদূষণে ৪র্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি
বায়ুদূষণে ৪র্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৪৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান Read more

স্পন্সর ভিসায় পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি
স্পন্সর ভিসায় পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি

ইতালি তাদের শ্রম বাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার তিন বছর মেয়াদী পাঁচ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া Read more

যেসব এলাকায় ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
যেসব এলাকায় ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

দেশের ৫ বিভাগে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা Read more

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যেই ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যেই ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চার দিনের সফরে ভারত যাচ্ছেন। তিনি এমন সময় ভারতে যাচ্ছেন যখন চীনের সঙ্গে শুল্ক আরোপ Read more

ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল, ফি ৩০০ টাকা
ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল, ফি ৩০০ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মনোনয়নপত্র আগামীকাল থেকে সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।সোমবার (১১ Read more

টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা
টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা

আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় যোগ হবে ৫ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন