ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।অপরদিকে, সোমবার (২৮ এপ্রিল) রাতে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো-বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় আবারও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগেও একাধিকবার এ ধরনের নিষেধাজ্ঞা দেয় ডিএমপি।বৃহস্পতিবার Read more

নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করায় হামলা, নিহত ১
নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার  প্রতিবাদ করায় হামলা, নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় উত্যক্তের প্রতিবাদ করায় আনিছুর রহমান (৪৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে ইভটিজিংকারীরা। এ সময় আহত হয়েছে এক নারীসহ Read more

লবণ ছাড়াও উচ্চ রক্তচাপের কারণ যেসব খাবার
লবণ ছাড়াও উচ্চ রক্তচাপের কারণ যেসব খাবার

বিশ্বজুড়ে উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক হিসেবে পরিচিত। অনেক দেশের মতো বাংলাদেশেও বিপুল সংখ্যক মানুষ উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। উচ্চ Read more

গাজায় দৈনিক ১০ ঘণ্টা হামলা বন্ধ রাখার ঘোষণা ইসরায়েলের
গাজায় দৈনিক ১০ ঘণ্টা হামলা বন্ধ রাখার ঘোষণা ইসরায়েলের

গাজার ৩টি এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মানবিক সহায়তা সহজতর করতেই এই ‘কৌশলগত Read more

সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে এই প্রথম গণবিজ্ঞপ্তি
সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে এই প্রথম গণবিজ্ঞপ্তি

দেশের পট পরিবর্তনের পর বিচার বিভাগে সংস্কারের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন