জার্মানির ওল্ডেনবুর্গে ২০ এপ্রিল পুলিশের গুলিতে আহত হয়ে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি মারা গেছেন। ন্যায়বিচারের দাবিতে এবং কাঠামোগত বর্ণবাদের নিন্দা জানাতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ।গত সপ্তাহান্তে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির প্রাণহানির প্রতিবাদে শুক্রবার জার্মানির লোয়ার সাক্সনি রাজ্যের ওল্ডেনবুর্গ এবং অন্যান্য শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন।২০ এপ্রিল একটি নাইটক্লাবের বাইরে ঝগড়ার পর একজন পুলিশ অফিসার গুলি চালালে লরেঞ্জ এ. নামে ২১ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবক আহত হন।পুলিশ জানিয়েছে, ২০ এপ্রিল ভোরে ওল্ডেনবুর্গ নাইটক্লাবের নিরাপত্তাকর্মীরা লরেঞ্জকে সেখানে প্রবেশে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে ২১ বছর বয়সী ওই যুবক তাদের দিকে মরিচের স্প্রে ছুঁড়তে শুরু করেন। এর ফলে নিরাপত্তাকর্মীরা সামান্য আহত হন। নিরাপত্তাকর্মীরা তাকে পালটা তাড়া করলে ছুরি দেখিয়ে তিনিও পালিয়ে যান। এরপর পুলিশের একটি টহল গাড়ি তাকে তাড়া করে।পুলিশের বক্তব্য, এরপর লরেঞ্জ তাদের (পুলিশ কর্মীদের) ভয় দেখানোর জন্য এগিয়ে যান এবং মরিচের গুড়া নিক্ষেপ করেন। এরপরই ২৭ বছর বয়সি এক পুলিশ কর্মকর্তা তাকে গুলি করেন। লরেঞ্জকে এরপর হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি মারা যান। তার শরীরে তিনটি গুলির ক্ষত পাওয়া গেছে। একটি তার মাথার পেছনে, একটি শরীরের উপরের অংশে এবং তৃতীয়টি তার নিতম্বে।প্রতিবেদনে বলা হয়েছে যে তিনটি গুলিই তার শরীরের পেছনে লেগেছে। চতুর্থ আরেকটি গুলি তার নিতম্বে ঘেঁষে বেরিয়ে গেছে। যে পুলিশ কর্মকর্তা তাকে গুলি করেছেন, তার বিরুদ্ধে হত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে এবং দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার ওল্ডেনবুর্গে প্রায় আট থেকে ১০ হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানান। বিক্ষোভে বিভিন্ন বয়সের এবং জাতির মানুষ অংশগ্রহণ করেন। লরেঞ্জের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বক্তৃতা দেন অনেকে। রাজধানী বার্লিনসহ জার্মানির অন্যান্য শহরেও ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওল্ডেনবুর্গের বিক্ষোভে অংশগ্রহণকারী অনেকেই মনে করেন, গুলি চালানোর পেছনে বর্ণবাদী উদ্দেশ্য ছিল।জার্মান বার্তাসংস্থা ডিপিএকে ওল্ডেনবুর্গ-ভিত্তিক জাস্টিস ফর লরেঞ্জের মুখপাত্র সুরজ মাইলিতাফি বলেছেন, পেছন থেকে বেশ কিছু গুলি চালানোকে ন্যায্যতা দেওয়া যায় না। তিনি বলেন, কোনও ব্যক্তিরই পুলিশি সহিংসতার শিকার হওয়ার কথা নয়। পুলিশের উচিত পরিস্থিতির উত্তেজনা কমানো। যে প্রতিষ্ঠানের আমাদের রক্ষা করার কথা, তার উপর আস্থা ঝুঁকির মধ্যে রয়েছে।পুলিশের ভাইস প্রেসিডেন্ট আর্নে শ্মিড্ট বলেছেন, লরেঞ্জের মৃত্যু, পুলিশ বাহিনীর সদস্যসহ অনেক মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। জার্মানিতে পুলিশের প্রাণঘাতী গুলি চালানোর ঘটনা তুলনামূলক ভাবে বিরল। এই ঘটনাটি নিয়ে বিভিন্ন অধিকার গোষ্ঠী সমালোচনা করেছে। জার্মানি পুলিশ বাহিনীর মধ্যে কাঠামোগত বর্ণবাদ মোকাবিলার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না, তারা শহরে বদলি হতে চান—এটিকে সামাজিক ও রাজনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করেছেন প্রাথমিক Read more

কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক
কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক

কুষ্টিয়ার মিরপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুটির বাবা ধর্ষকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে Read more

আবিদের পর এবার ডাকসু বয়কট করলেন উমামা ফাতেমা
আবিদের পর এবার ডাকসু বয়কট করলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। বুধবার Read more

ইসরায়েলে এ পর্যন্ত ৫ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান
ইসরায়েলে এ পর্যন্ত ৫ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান

গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ৮ দিনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৫ শতাধিক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে Read more

সবজির বাজারে আগুন, ডিম-মাছেও নেই স্বস্তি
সবজির বাজারে আগুন, ডিম-মাছেও নেই স্বস্তি

কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে প্রভাব পড়েছে সবজির দামে। দুই-একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজির দাম ৬০ টাকার Read more

কীভাবে বুঝবেন সঙ্গী আর আপনার সঙ্গে থাকতে চাচ্ছে না, জেনে নিন
কীভাবে বুঝবেন সঙ্গী আর আপনার সঙ্গে থাকতে চাচ্ছে না, জেনে নিন

ভালোবাসার সম্পর্ক সাধারণত দুজনের যত্ন, বোঝাপড়া আর ছোট ছোট প্রচেষ্টায় গভীর হয়। কিন্তু সব সম্পর্ক চিরস্থায়ী হয় না। কখনো অজান্তেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন