মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শুত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে?  এ কেমন শুত্রুতা? ভোলার বোরহানউদ্দিনে এক মাছ চাষির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় চার লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে  তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে।রবিবার (২৭ এপ্রিল) দিবাগত  রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে নতুন হাকিমুদ্দিন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই মৎস্য খামারির নাম মো.আলমগীর হোসেন। তিনি ওই এলাকার মৃত রুপা মিয়ার ছেলে এবং দীর্ঘদিন যাবত মাছ চাষের সাথে জড়িত। স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন দীর্ঘদিন যাবত মাছ চাষের সাথে জড়িত আছেন। ওই এলাকার মানিক ফরাজি থেকে বেশ কিছু জমি ১৫ বছরের লিজ নিয়ে মাছ চাষ করছেন। লিজকৃত জমির ১২ শতাংশে একটি হ্যাচারী রয়েছে তার। গত ১ মাস আগে ময়মনসিংহ থেকে ৮৪ হাজার কৈ মাছের রেনু পোনা এনে ওই হ্যাচারীতে ছাড়েন তিনি।  এরপর সেগুলো রক্ষনাবেক্ষন করতে থাকেন। কিন্তু হঠাৎ করে রোববার দিবাগত রাত থেকে পুকুরে মাছ মারা যাওয়া শুরু করে। মৎস্য চাষী আলমগীর হোসেন জানান, কিছু বুজে উঠার আগেই পুকুরের সব মাছ মরে শেষ হয়ে গেছে। এতে তার ৮৪ হাজার কৈ মাছের পোনায় প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।  পূর্বশত্রুতার জেরে  প্রতিবেশী নরুদ্দিন তার পুকুরে বিষ প্রয়োগ করেছেন বলে অভিযোগ করেন আলমগীর। স্থানীয়রা গভীর রাতে তাকে পুকুরের পাশে দেখতে পেয়েছেন। এরপর সকালে পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে ওঠে। এছাড়াও গেলো ৫ আগষ্টের কিছুদিন আগে নুরুদ্দিন তার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস করেছেন।তিনি আরে জানান, এর আগে তার বিরুদ্ধে থানায় মামলা করেও ন্যায় বিচার পাইনি। যার ফলশ্রুতিতে আজকে আবারও সে আমার খামারে বিষ প্রয়োগ করে আমার ক্ষতি সাধন করেছে। মাছের সঙ্গে এমন শত্রুতা যারা করেছেন তাদের কঠোর শাস্তি দাবি করেন তিনি।তবে অভিযোগের বিষয়ে নুরুদ্দিনের  যোগাযোগ করার চেষ্টা করলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এছাড়াও সাংবাদিকদের ক্যামেরা দেখে তিনি পালিয়ে চলে যান।বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনজ কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তাদের একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন। ঠিক কি কারনে মাছ মারা গিয়েছে তা পানি পরিক্ষা করে বলতে হবে। তবে পানি পরিক্ষা করার মেশিন ভোলায় নেই। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও তার সহযোগী রকির Read more

ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা
ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব কুরাইনা চালা গ্রামে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একটি গরুসহ Read more

নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি
নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি

টাঙ্গাইল জেলার নাগরপুরে ধলেশ্বরী নদীতীরে অবস্থিত পাকুটিয়া জমিদারবাড়ি শিল্প, ঐতিহ্য ও ইতিহাসের অনন্য নিদর্শন হলেও অবহেলার কারণে হারাচ্ছে তার গৌরবময় Read more

আমরা যুদ্ধ পর্যবেক্ষণ করছি, এখনই তেলের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা
আমরা যুদ্ধ পর্যবেক্ষণ করছি, এখনই তেলের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা

ইসরায়েল-ইরান যুদ্ধটা আমরা পর্যবেক্ষণ করছি জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আরও অপেক্ষা করবো। Read more

‌‘পুশইন’ বন্ধে দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
‌‘পুশইন’ বন্ধে দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশইন) অব্যাহত রেখেছে ভারত। এটি বন্ধে ভারত Read more

ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েন রুখে দিলেন মার্কিন বিচারক
ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েন রুখে দিলেন মার্কিন বিচারক

ক্যালিফোর্নিয়ায় অপরাধ দমনে ট্রাম্প প্রশাসনের মোতায়েন করতে চাওয়া ন্যাশনাল গাার্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন একজন ফেডারেল বিচারক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন