বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ‘জুলাই-আগস্ট বিপ্লব’-এর স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিতব্য ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নং-১ গেটসংলগ্ন স্থানে এই স্মৃতিফলক নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসী। স্মৃতিফলকটির নকশা প্রণয়ন করেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. তৌফিক আলম বলেন, ‘এই স্মৃতিফলক জুলাই আন্দোলনের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। এর সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর আবেগ এবং ঐতিহাসিক গুরুত্ব জড়িত। এটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এক অনন্য নিদর্শন হয়ে থাকবে। স্মৃতিফলকের উদ্বোধনে অংশ নিতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব স্মরণে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আন্দোলনের সময় এলাকাবাসী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, তাই আজ এই শুভ কাজের অংশীদার হয়েছেন তারাও। আশা করছি খুব শিগগিরই এটি দৃশ্যমান হবে।’স্মৃতিফলক নির্মাণ কমিটির সদস্য এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাহীর খান বলেন, ‘স্মৃতিফলকটি ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস জানতে উৎসাহিত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস জোগাবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি: এনসিপি
মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি: এনসিপি

সদ্য বহিষ্কৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের অনুমতি নেননি বলে জানানো Read more

রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস
রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস

পুলিশের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে।বুধবার (১৬ জুলাই) Read more

শৈত্যপ্রবাহের মধ্যেই সাগরে গভীর নিম্নচাপ
শৈত্যপ্রবাহের মধ্যেই সাগরে গভীর নিম্নচাপ

মাঘের আগেই দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। দেশের ২৪ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে এ শৈত্যপ্রবাহের Read more

কালকিনিতে উপজেলা তাঁতীলীগ নেতা গ্রেপ্তার
কালকিনিতে উপজেলা তাঁতীলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালকিনি Read more

জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ
জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৬টি সমঝোতা স্মারক Read more

টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার
টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন