বিএডিসি থেকে দেওয়া সরকারি প্রণোদনার বীজ না নিয়ে কোম্পানির বীজ কেনার নির্দেশনা দিলেন মেহেরপুরের গাংনী উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা। সোমবার (২৮শে এপ্রিল) উপজেলা সাহারবাটি গ্রামের মাঠে মাসুদ সিড নামক একটি কোম্পানির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। গাংনী উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা তার বক্তব্যে বলেন, আমাদের একটা কন্টাক্ট থাকে সরকারিভাবে যে সিডটা বিএডিসির থেকে আপনাকে নেওয়া লাগবে। আমরা আপনাদেরকে সবসময়ই বলি যার এক কেজি বীজ কেনার ক্ষমতা আছে সে কখনোই প্রণোদনার বীজ নেবেন না। প্রণোদনার বীজ নিলে সর্বোচ্চ আপনি এক হাজার টাকা লাভ করতে পারবেন কিন্তু আল্টিমেটলি আপনার যে ফলনটি হত বিএডিসির বীজে সে ফলনটি হবে না। এজন্য আপনাকে চুজ করা লাগবে প্রথমে একটি ভাল কোম্পানি। আমি এখানে এসে প্রথম শুনলাম যে মাসুদ সিড নামে একটি সিড আছে এবং আমার মনে হয় যে এই কোম্পানিটির সিড অন্যান্য কোম্পানির চেয়ে কোন অংশে পারফরম্যান্সে খারাপ না। অতিরিক্ত কৃষি অফিসারের এমন বক্তব্যে শুনে কয়েকজন কৃষক বলেন, কৃষি অফিসাররা কখনোই ঠিকমতো কৃষকদের খোঁজ খবর রাখে না। সরকারি প্রণোদনার বীজ তো দেয়ই না আবার বীজ  কোম্পানির কাছ থেকে তুষ্ট হয়ে এসে বিএডিসির বীজকে খারাপ বুঝিয়ে আমাদের কোম্পানির কাছে থেকে বীজ কিনতে বলছে। কৃষকদের কষ্ট কেউ বোঝে না। বিষয়টি নিয়ে গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন বলেন, বিএডিসির বীজকে খারাপ বলার আমাদের কোন সুযোগ নেই। তিনি কেন এমন বক্তব্য দিয়েছে তা আমি তার সাথে কথা বলে তারপর জানাতে পারবো। গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা বলেন, আমি তাকে খুবই ভালো এবং কৃষকবান্ধব অফিসার হিসেবে জানি। তিনি কোন প্রেক্ষাপট এমন বক্তব্য দিয়েছে আমার জানা নেই তার সাথে কথা বললেই ভাল হয়। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা
‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে Read more

যুক্তরাষ্ট্রের হাতে ৫ কোটি ব্যারেল তেল তুলে দিচ্ছে ভেনেজুয়েলা
যুক্তরাষ্ট্রের হাতে ৫ কোটি ব্যারেল তেল তুলে দিচ্ছে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর এবার দেশটির Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি Read more

রাজনৈতিক বিভাজন আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা: ঢাবি উপাচার্য
রাজনৈতিক বিভাজন আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমাদের দেশে প্রত্যেকটি ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন রয়েছে। এই বিভাজন আমাদের এগিয়ে Read more

শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন ভাঙ্গুড়ার সাখাওয়াত হোসেন
শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন ভাঙ্গুড়ার সাখাওয়াত হোসেন

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস-২০২৫ লাভ করেছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের পাবনার ভাঙ্গুড়া উপজেলা Read more

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এই দুই সিরিজকে সামনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন