মা হওয়ার পর চুল পড়ার প্রধান কারণ হলো শরীরে হরমোন এবং পুষ্টির মাত্রার পরিবর্তন। গর্ভাবস্থায় নারীর শরীরে আয়রন, ভিটামিন ডি, ওমেগা-৩ এর ভান্ডার কমে যায়। পাশাপাশি প্রসবের পরে শরীরে প্রোটিনের চাহিদা বৃদ্ধি পায়। শরীরে এই সমস্ত পুষ্টির ভারসাম্যহীনতা প্রসবোত্তর চুল পড়ার পেছনে একটি গোপন কিন্তু শক্তিশালী কারণ হিসেবে কাজ করে। প্রসবের পর মানসিক চাপ এবং ঘুমের অভাব স্বাভাবিকভাবেই শরীরে ইস্ট্রোজেনের মাত্রা হ্রাস করে, যা প্রসবোত্তর চুল পড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন জেনে নেওয়া যাক এর সমাধান-১) প্রোটিন: প্রোটিন হলো চুলের গঠন উপাদান। পর্যাপ্ত প্রোটিন ছাড়া চুল দুর্বল হয়ে পড়ে এবং ঝরে পড়ার প্রবণতা বেশি থাকে। অনেক নতুন মা পর্যাপ্ত প্রোটিন পান না। শক্তিশালী, স্বাস্থ্যকর চুলের জন্য প্রতিদিন ৮০-১০০ গ্রাম প্রোটিন খাওয়ার লক্ষ্য রাখুন। প্রোটিনের প্রাকৃতিক উৎস: ডিম, ডাল, মটরশুটি, বাদাম, দই এবং মুরগির মাংস বা চর্বিহীন মাংস।২) আয়রন: আয়রন চুলের ফলিকল সহ কোষগুলোতে অক্সিজেন বহন করে। প্রসবের পরে রক্তপাত এবং প্রসবের পরে রাতের ঘুম না আসার ফলে অনেক সময় শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়, যা অতিরিক্ত চুল পড়া এবং দীর্ঘস্থায়ীভাবে চুল পাতলা হওয়ার কারণ হতে পারে।আয়রনের প্রাকৃতিক উৎস: পালং শাক, লাল মাংস, কুমড়োর বীজ, আমলকি, ডাল, রাজমা এবং গোটা শস্য।৩) জিঙ্ক: জিঙ্ক টিস্যু মেরামতে সহায়তা করে এবং চুলের ফলিকলের চারপাশের তেল গ্রন্থিগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। শরীরে জিঙ্কের অভাব হলে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে। তাই নতুন মায়েদের জিঙ্কযুক্ত খাবার নিয়মিত খেতে হবে।জিঙ্কের প্রাকৃতিক উৎস: ছোলা, কাজু বাদাম, ওটস এবং সামুদ্রিক খাবার।৪) ভিটামিন ডি: ভিটামিন ডি নতুন চুলের ফলিকল তৈরিতে এবং চুলের বৃদ্ধি চক্র বজায় রাখতে ভূমিকা পালন করে। এর ঘাটতির ফলে বৃদ্ধি স্থবির হয়ে যেতে পারে এবং চুল পড়া বেড়ে যেতে পারে। সূর্যের আলো ভিটামিন ডি-এর সর্বোত্তম উৎস, তবে আপনি এটি বিভিন্ন ধরনের খাবারেও পেতে পারেন।ভিটামিন ডি-এর প্রাকৃতিক উৎস: চর্বিযুক্ত মাছ, ডিমের কুসুম এবং মাশরুম।৫) বায়োটিন: বায়োটিন (ভিটামিন বি৭) কেরাটিন উৎপাদন বাড়ায়, যা চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বায়োটিনের প্রাকৃতিক উৎস: ডিম, দুগ্ধজাত পণ্য, শাকসবজি, গোটা শস্য, মাছ এবং মাংস।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাংনীতে ‘মাঠে যান না’ কৃষি কর্মকর্তারা, সরকারি সেবা থেকে বঞ্চিত কৃষকরা
গাংনীতে ‘মাঠে যান না’ কৃষি কর্মকর্তারা, সরকারি সেবা থেকে বঞ্চিত কৃষকরা

কৃষিভিত্তিক বাংলাদেশের অন্যতম সবজিখ্যাত জেলা মেহেরপুর। জেলার গাংনী উপজেলার অধিকাংশ মানুষ কৃষিকাজে জীবিকা নির্বাহ করে থাকলেও কৃষিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন Read more

সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক

সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার Read more

চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের খোলা নালায় ব্যাটারিচালিত একটি রিকশা পড়ে ছয় মাস বয়সী এক শিশু Read more

যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা: গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২
যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা: গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ৯ জন। হামলা ঘটানোর অভিযোগে ২ জনকে Read more

ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান
ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে Read more

ইরানের পরমাণু সামগ্রী জব্দের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন
ইরানের পরমাণু সামগ্রী জব্দের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

ইরানের পরমাণু স্থাপনাগুলো থেকে পরমাণু সামগ্রী (Nuclear Materials) জব্দ বা সরিয়ে ফেলার কৌশল নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন