কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ও মিঠামইন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষক ও এক নারীর মৃত্যু হয়েছেসোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে ও সকাল সাড়ে ১০টার দিকে অষ্টগ্রাম উপজেলার হালালপুর এবং কলমা হাওরে পৃথক বজ্রপাতের ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।নিহতরা হলেন- মিঠামইন উপজেলার রাণীগঞ্জ কেওয়ারজোড় এলাকার মৃত আশ্রাব আলীর স্ত্রী কৃষাণী ফুলেছা বেগম (৬৫), অষ্টগ্রাম উপজেলার হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে ইন্দ্রজীত দাস (৩৬) এবং খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) ।মিঠামইন থানার এসআই অর্পন বিশ্বাস বলেন, সোমবার সকালে কেওয়ারজোড় ইউনিয়নের রানিগঞ্জ গ্রামে বাড়ির সামনে পতিত জমিতে ধানের খড় শুকানোর সময় আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ফুলেছা বেগম নিহত হন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, সোমবার সকালে কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের ইন্দ্রজিৎ দাস হাওরে ধান কাটতে যান। এ সময় আকাশে মেঘ করলে বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতের আঘাতে ইন্দ্রজিৎ দাস নিহত হন। অন্যদিকে, সোমবার একই সময় খয়েরপুর গ্রামের বাসিন্দা স্বাধীন মিয়া খয়েরপুর হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে স্বাধীন আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার স্থানীয় বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দুই ঘটনাস্থলেই যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।মিঠামইন থানার এসআই অর্পন বিশ্বাস ও অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন এসব হতাহতের ঘটনা সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আসিফ নজরুল
বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আসিফ নজরুল

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২১ জুলাই) Read more

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী, জামালপুর-৪ আসনের (সরিষাবাড়ী) সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন জামালপুরের একটি আদালত। আজ সোমবার (১ Read more

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

থানা থেকে লুণ্ঠিত পুলিশের ব্যবহৃত ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রাজশাহী নগরীর টিকাপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো Read more

কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

জনপ্রিয় জাতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’-এর ১২ বছর পূর্তি উপলক্ষে কেরানীগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দীর্ঘ এক যুগ ধরে Read more

শরীয়তপুরে পদ্মা নদী থেকে দেড় লক্ষ মিটার জাল জব্দ
শরীয়তপুরে পদ্মা নদী থেকে দেড় লক্ষ মিটার জাল জব্দ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা ও মেঘনা নদী থেকে প্রায় দেড় লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। Read more

বাংলাদেশের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে মোদির পোস্ট!
বাংলাদেশের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে মোদির পোস্ট!

আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন