রাজধানীর উত্তরায় সময়ের কণ্ঠ নামের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদক আবু হাসানকে অপহরণের সময় তাকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রো পুলিশের উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম। ভুক্তভোগীর অভিযোগ, সন্ধ্যায় একটি মেয়ে তাকে ফোন দিয়ে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। রাত আনুমানিক ৮টা থেকে ৮টা৪৫ মিনিটের মধ্যে নর্থ টাওয়ারের কাছাকাছি তারা দেখা করে। মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙে বাইরে লাফিয়ে পড়ে। তার চিৎকার চেঁচামেচিতে পুলিশ ও স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।এ সময় ফয়সাল সোহেল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে পুলিশ। জব্দ করা হয় মাইক্রোবাসটিও। পুলিশ জানায়, চক্রের সাথে জড়িতদের তথ্য তাদের হাতে এসেছে, শিগগিরই বাকিদেরও গ্রেফতার করা হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোয়াবের পদ ছাড়লেন খালেদ মাসুদ পাইলট
কোয়াবের পদ ছাড়লেন খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় Read more

পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি
পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

পবিত্র আল-কোরআন হাতে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানি। এতে নিউইয়র্কের ইতিহাসে যোগ হলো Read more

অস্ত্রধারী দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসে অস্বস্তিতে সিএমপি
অস্ত্রধারী দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসে অস্বস্তিতে সিএমপি

চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর কঠোর নির্দেশনা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) Read more

পঞ্চম দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি
পঞ্চম দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা জানান, দাবির বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন সচিবরা। তবে বৈঠকে দাবি আদায় না হলে এক Read more

ঈশ্বরদীতে মামলায় না জানিয়েই স্বাক্ষীর তালিকায় নাম অন্তর্ভূক্তির অভিযোগ
ঈশ্বরদীতে মামলায় না জানিয়েই স্বাক্ষীর তালিকায় নাম অন্তর্ভূক্তির অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে দলীয় কোন্দলের জের ধরে বসতবাড়িতে হামলা-ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় না জানিয়েই স্বাক্ষীর তালিকায় নাম অন্তর্ভূক্তির অভিযোগ উঠেছে। এমনকি Read more

‘প্রেমের সম্পর্কে রয়েছেন জয়া’
‘প্রেমের সম্পর্কে রয়েছেন জয়া’

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন