ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর-ঝালপাজা সড়কের আঁখি মডেল স্কুল সংলগ্ন মো. শাজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই শাজাহান মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে তিনটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বাড়ির মালিক মো. শাজাহান মিয়া দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান,”আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”ঘটনার সময় পরিবারের সদস্যরা দ্রুত ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা উদ্ধার কাজে সহায়তা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনবল নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
জনবল নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী Read more

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও মেদ কমাবে যে চা
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও মেদ কমাবে যে চা

কেউ ভাবেন ওজন কমাতে হবে। কেউ বা ত্বকের কথা ভাবেন। মুখের নিষ্প্রাণ ভাব সরিয়ে উজ্জ্বলতা ফেরাতে কাজ করতে পারে আপনার Read more

দিনে কত বার প্রস্রাব হওয়া স্বাভাবিক?
দিনে কত বার প্রস্রাব হওয়া স্বাভাবিক?

প্রস্রাব কি ঘন ঘন হয়? না কি খুব কম হয়? দিনে কত বার প্রস্রাব হওয়া স্বাভাবিক, সেই মাপকাঠিটা জানেন কি? Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ খুঁজছে মিছিলকারীদের
মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ খুঁজছে মিছিলকারীদের

আইসিটি ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ Read more

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ বুধবার, ১৫ লাখ জমায়াতের প্রত্যাশা
নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ বুধবার, ১৫ লাখ জমায়াতের প্রত্যাশা

বিএনপির তিন তরুণ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় তারুণ্যের অধিকারের সমাবেশ অনুষ্ঠিত হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন