জম্মু-কাশ্মীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দেয়। এবার বাংলাদেশেও গঙ্গার পানি না দেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি এমপি নিশিকান্ত দুবে।রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দেয়। এখন বাংলাদেশের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে দাবি করেছেন নিশিকান্ত দুবে।নিশিকান্ত বলেন, কংগ্রেস শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা চুক্তিটি কংগ্রেস সরকারের করা একটি ভুল সিদ্ধান্ত ছিল।ওই চুক্তিকে ত্রুটিপূর্ণ বলেও দাবি করে দুবে বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত দেশগুলোর সঙ্গে পানি ভাগাভাগি চালিয়ে যাওয়ার যুক্তি নেই। আমরা আর কতক্ষণ সাপদের পানি সরবরাহ করব? এবার তাদের থেঁতলে মারার সময় এসেছে।তিনি বলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বরাবর বলে আসছেন বাংলাদেশকে পানি দেওয়া উচিত নয় আমাদের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তা চুক্তির বিরোধিতা করেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্রহ্মপুত্রের পনি বাংলাদেশে যাওয়ার বিরোধী। সন্ত্রাসকে সমর্থন বন্ধ না করা পর্যন্ত বাংলাদেশের সঙ্গে পানি ভাগ করে নেওয়া উচিত নয় আমাদের।পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের সঙ্গে ভারতের যে সীমান্ত তার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে নিশিকান্ত বলেন, সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ রুখতে হলে সীমান্তের নিরাপত্তা বাড়াতে হবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুরে প্রভাবশালীদের খাল দখলে জলাবদ্ধতা
কাশিমপুরে প্রভাবশালীদের খাল দখলে জলাবদ্ধতা

গাজীপুর মহানগরীর কাশিমপুরের ভেতর দিয়ে প্রবাহিত খালগুলো অবৈধভাবে দখল করে নিয়েছে কতিপয় ভূমিদস্যুরা। এমনকি খাল ভরাট করে শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, Read more

শ্রীপুরে ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে শিশুকে একাধিকবার দলবদ্ধ ধর্ষণ!
শ্রীপুরে ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে শিশুকে একাধিকবার দলবদ্ধ ধর্ষণ!

গাজীপুরের শ্রীপুরে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের পর ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার Read more

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

শরীয়তপুর শহীদ মিনারের পাশেই জুলাই যোদ্ধাদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাত ৮ Read more

বিরামপুরে অর্ধগলিত লাশ উদ্ধার
বিরামপুরে অর্ধগলিত লাশ উদ্ধার

দিনাজপুরে বিরামপুরে নিজ ঘর থেকে মতিয়ার রহমান বুদা সরদার  (৬৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) Read more

জুমাতুল বিদায় ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল
জুমাতুল বিদায় ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। মুসলিম বিশ্বে যা (জুমাতুল বিদা) নামে পরিচিত। রমজান এবং জুমার সম্মিলন এই দিনটিকে মুমিন Read more

শামীমের লড়াইয়ের পরও হারলো ঢাকা
শামীমের লড়াইয়ের পরও হারলো ঢাকা

বিপিএলে দারুণ এক জয়ে যাত্রা শুরু করলেও সেই ছন্দ ধরে রাখতে পারল না ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচেই এসে ধাক্কা খেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন