নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার (২৭ এপ্রিল ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে র‍্যালি এবং সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।দিবসটি উপলক্ষে এ দিন সকাল ১০টায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে নোবিপ্রবি আইকিউএসি সেমিনার কক্ষে ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস: প্রোটেকটিং ইনোভেশন ইন এ গ্লোবাল ইকোনমি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন,  বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত আজকের সেমিনারে সবাইকে স্বাগত। মেধাস্বত্ব অর্জনের প্রক্রিয়াসমূহ সম্পর্কে আমাদের আরও স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। একই সঙ্গে আমাদের শিক্ষকরা তাদের গবেষণার ফলকে মাঠ পর্যায়ে নিয়ে আসবেন এবং বাণিজ্যিকীকরণ করবেন। পেটেন্ট হলে  বিশ্ববিদ্যালয়ের সম্মান যেমন বাড়বে তেমনি এটি ব্যক্তিগত প্রোফাইলকেও সমৃদ্ধ করবে। একই সঙ্গে  বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিয়ের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। ইন্ডাস্ট্রিয়াল লেভেলে পেটেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি পেটেন্ট নিয়ে ভবিষ্যতে আমরা বহুদূর এগিয়ে যাবো এবং এই সেমিনারের মাধ্যমে বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ করতে পারবো।আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ আবদুল কাইয়ুম মাসুদসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামিম আহমেদ দেওয়ান। আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব জি এম রাকিবুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে ছিলেন  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এসপিকিউএ ডিভিশনের অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান এবং প্যাটেন্টস, ডিজাইন্স এন্ড ট্রেড মার্কস্ বিভাগের সহকারী পরিচালক মো: বেলাল হোসেন।উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত
নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত

নিজেদের প্রযুক্তি ও অর্থায়নে নতুন একটি যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট Read more

বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লাকে বিভাগ করা হবে: মোশাররফ
বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লাকে বিভাগ করা হবে: মোশাররফ

আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা Read more

সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড
সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

লোহিত সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, মক্কা অঞ্চলের আল-লিথ Read more

রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে একজন আটক
রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে একজন আটক

রাঙ্গুনিয়ায় স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে গোপন Read more

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে ৩৯৪ জন হাসপাতালে ভর্তি Read more

পিআর নিয়ে সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব
পিআর নিয়ে সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব

পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআর নাকি বিদ্যমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন