দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমবারের মতো ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে কার্গো বিমানের একটি ফ্লাইট সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেবে। যার মধ্যদিয়ে সিলেট থেকে বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রথমবারের কার্গো ফ্লাইট চালু করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্বোধনী দিনে ঢাকার তিনটি কোম্পানি তাদের পণ্য রপ্তানি করছে। এরই মধ্যে এসব কোম্পানির মালামাল ট্রাকযোগে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কার্গো ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।এদিকে কার্গো সার্ভিস চালু হওয়ায় সিলেটের ব্যবসায়ীদের বাণিজ্যের দুয়ার খুলছে। সিলেট দিয়ে পণ্য রপ্তানির সঙ্গে সঙ্গে আমদানিরও সুযোগ তৈরি হচ্ছে। একইসঙ্গে ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন খাতেরও সার্বিক উন্নয়ন হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে পণ্য রপ্তানিতে সিলেটের ব্যবসায়ীদের সম্পৃক্ত করতে হলে বিমানবন্দরে কোয়ারেন্টাইন সার্টিফিকেট, প্যাকেজিং ও পণ্য ফ্রিজিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন তারা। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু করতে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। একইসঙ্গে দক্ষ জনবল ও অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি সংস্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক মানের র্যাপিড স্ক্যানিং মেশিন থেকে শুরু করে সব যন্ত্রাংশ স্থাপনের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। এই মেশিনটি শুধু সিলেট ও ঢাকা বিমানবন্দরে রয়েছে। জনবল নিয়োগ ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ শেষ করা হয়েছে। এছাড়া প্রথম ফ্লাইটে বিমানে মালামাল তোলার জন্য ঢাকা থেকে যেসব জনবল আসবে তাদের অনুমতিসহ বিমান সংশ্লিষ্ট সকল জনবলের অনুমতির কাজ শেষ হয়েছে।ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. ফিরোজ হোসেন বিশ্বাস বলেন, ‘সিলেট ওসমানী বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালুর বিষয়টি দেড় বছর ধরে ট্রায়ালে ছিল। সব প্রস্তুতি শেষে এটি উদ্বোধন হচ্ছে। তিনি আরও বলেন, ১২০ টন ধারণ ক্ষমতার কার্গো বিমানের প্রথম ফ্লাইট ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে উড্ডয়ন করবে। প্রথম ফ্লাইটটি স্পেনে যাবে। আগামী ১ ও ৪ মে আরও দুটি ফ্লাইট পরিচালনা করা হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট উড্ডয়ন হবে। এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রথম ফ্লাইট হিসেবে সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোবাইলে ও অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
মোবাইলে ও অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ Read more

পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু
পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার ছোট ইলাশপুর Read more

মিশরের প্রখ্যাত আলেম ড. আহমদ ওমর হাশেম মারা গেছেন
মিশরের প্রখ্যাত আলেম ড. আহমদ ওমর হাশেম মারা গেছেন

মিশরের বিশিষ্ট আলেম আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আলেম পরিষদের (হাইয়াতু কিবারিল উালামা বিল আজহারিশ শরিফ) সদস্য ড. আহমদ ওমর হাশেম (রহ.) Read more

গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা
গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় মানবসভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে। দিন দিন দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। ফিলিস্তিনিদের হত্যায় ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক Read more

ডাকসু নির্বাচনে যে প্রার্থীকে শুভকামনা জানালেন পাকিস্তানি ক্রিকেটার
ডাকসু নির্বাচনে যে প্রার্থীকে শুভকামনা জানালেন পাকিস্তানি ক্রিকেটার

দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন। দীর্ঘ সময় পর হতে যাওয়া এ নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন