চাঁদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউসে এই আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।তিনি বলেন, সাধারণত সাংবাদিকরা হচ্ছে দেশের মানুষের ও জনগণের মুখপাত্র। বাংলাদেশে গত কয়েক বছর যাবত কিছু কিছু ক্ষেত্রে হলুদ সাংবাদিকতা হয়েছে।চাঞ্চল্য সৃষ্টির জন্য অতিরঞ্জিত মিথ্যা সংবাদই হচ্ছে হলুদ সাংবাদিকতা। এক সময়ে হলুদ সাংবাদিকতার প্রবনতা অনেক বেশি ছিল। এখন আমার কাছে মনে হচ্ছে অতীতের তুলনায় হলুদ সাংবাদিকতা অনেক কমে এসেছে। আর তা ইলেকট্রনিক মিডিয়া আসার কারণেই হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী।প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ৪
মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ৪

কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর বাজার এলাকায় বিসমিল্লাহ স’মিলের দোতলা টিনশেড অফিস কক্ষকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছিল মাদক কারবার। গোপন সংবাদের ভিত্তিতে Read more

বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!
বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একজন স্কুল ছাত্রীর বেঁচে থাকার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (০৬ Read more

নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম
নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

নড়াইলের লোহাগড়া উপজেলায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন প্রসূতি নারী আলপনা খানম। তিনি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব Read more

কুমিল্লায় সৎ বাবার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
কুমিল্লায় সৎ বাবার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লার দেবিদ্বারে সৎ বাবার বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে Read more

চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। শুক্রবার (২২ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন