বিদ্যুৎ, মেট্রোরেল, সড়ক ও রেলপথে গ্রাহক কিংবা যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে জানানোর নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয়গুলোর দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।রোববার (২৭ এপ্রিল) উপদেষ্টার দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।নির্দেশনায় বলা হয়েছে, গতকাল শনিবার (২৬ এপ্রিল) মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্নিত হয়। এছাড়া খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাকআউট হয়। এই দুটি ঘটনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবর কিংবা সংস্থার প্রধানরা উপদেষ্টাকে জানাননি। উপদেষ্টা এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পারেন।ফলে, এখন থেকে যেকোনো ধরনের গ্রাহক ও যাত্রীসেবা বিঘ্নের ঘটনা টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে অনতিবিলম্বে জানাতে হবে। গ্রাহক ও যাত্রীসেবা আবার চালু হলে, সেটাও জানিয়ে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দীপু হত্যার মতো আরও অনেক ঘটনা ঘটার শঙ্কা সিইসির
দীপু হত্যার মতো আরও অনেক ঘটনা ঘটার শঙ্কা সিইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি ময়মনসিংহে ঘটে যাওয়া দীপু হত্যার মতো আরও অনেক ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে Read more

পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদরাসার শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) এর বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, ডিএমপির বিশেষ নির্দেশনা
বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, ডিএমপির বিশেষ নির্দেশনা

আগামী বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে Read more

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া Read more

রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা বাড়িয়ে হাসপাতালে এমবাপে
রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা বাড়িয়ে হাসপাতালে এমবাপে

ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে গতকাল (বুধবার) সৌদি আরবের ক্লাব আল-হিলালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগমুহূর্তে অসুস্থ হয়ে পড়ায় সেই Read more

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের প্রবাসী যুবক আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  নিহত মামুন ময়মনসিংহের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন