আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার।প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিল আবু ছাইদ শিকদার।  রোববার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু ছাইদ শিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে ইট,বালু, সিমেন্ট ও রড দিয়ে নির্মিত নৌকা ভাস্কর্যটি ভেঙে ফেলেন। নৌকা ভাস্কর্যটি ভাঙ্গার সময় চেয়ারম্যান আবু ছাইদ শিকদার সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা ঝড় বইছে।জানাগেছে, উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার তার বাড়ির সামনের পুকুর পাড়ে কয়েক বছর আগে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্য নির্মিত করেন। রোববার সকালে আবু ছাইদ শিকদার লোকজন দিয়ে এই দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্যটি ভেঙ্গে ফেলেন।পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, আবু সাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আবু সাইদ শিকদারের মামা প্রয়াত সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দূর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু সাইদ শিকদারের এমন কান্ডে আমরা হতভাগ হয়েছে। আমরা এই নৌকা ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।এ ব্যাপারে আবু ছাইদ শিকদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শ্যচ্যুত হয়েছে, তাই পালিয়েছে। ওই দল আর আমি করবো না। সে আসলেও আওয়ামী লীগ আর করবো না। তাই নৌকা ফলক ভেঙে ফেলেছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় প্রকাশ্যে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা
পাবনায় প্রকাশ্যে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা

পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার Read more

শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান
শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান

আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আগামী শনিবার (১০ Read more

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা ডিবির ওসি নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা ডিবির ওসি নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান হাসান নামের এক ডিবি পুলিশের অফিসার নিহত হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর Read more

তথ্য অধিকার আইন সম্পর্কে জানে না দেশের ৭৫ শতাংশ মানুষ
তথ্য অধিকার আইন সম্পর্কে জানে না দেশের ৭৫ শতাংশ মানুষ

আজ ২৮ সেপ্টেম্বর, ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ইউনেস্কো স্বীকৃত এ দিবসটির Read more

নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২
নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (১২ মে) রাত Read more

ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, গাড়ি ছিনতাই 
ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, গাড়ি ছিনতাই 

ভোলার লালমোহনে আবু বক্কর সিদ্দিক (৫০) নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন