পাবনার চাটমোহরে রাস্তার পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় সালমান হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছাইকোলা ব্রিজ সংলগ্ন এলাকায় ওই শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটি একই উপজেলার চরনবীণ গ্রামের সাবের মন্ডলের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালমান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। শনিবার সন্ধায় সে তার বাবার বাড়ি থেকে ছাইকোলা ব্রিজ সংলগ্ন দাদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সন্ধ্যায় স্থানীয় একটি চা স্টলে চা খেয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল।পরে রবিবার ভোরে স্থানীয় মুসল্লিরা স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে মশারি দিয়ে ঢেকে রাখা মাড়াই করা ভুট্টার ওপর সালমানের মাঁথা থেতলানো লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা, রাতে হয়তো ওই মশারি দিয়ে ঢাকা ওই ভুট্টার ওপর ঘুমিয়ে পড়েছিল সালমান। ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতেই মৃত্যু হয় সালমানের।এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, সালমান মানসিক ভারসাম্যহীন ছিল এবং মাঝেমধ্যে রাস্তার পাশে ঘুমিয়ে পড়ত বলে তার বাবা-মা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। পরে সালমানের লাশ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা বলে উল্লেখ করেন। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি মঞ্জুরুল আলম।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বেড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ Read more

অভিযানে গিয়ে বিব্রত ম্যাজিস্ট্রেট, গাড়ীর নেমপ্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’
অভিযানে গিয়ে বিব্রত ম্যাজিস্ট্রেট, গাড়ীর নেমপ্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ গাড়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী Read more

বিজয়-তৃষার বিয়ে?
বিজয়-তৃষার বিয়ে?

Source: রাইজিং বিডি

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না। এমনটাই ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গাজা নিয়ে শিগগিরই Read more

পাবনা-১ আসনে দুই স্বতন্ত্র বিএনপি নেতার মনোনয়ন বাতিল
পাবনা-১ আসনে দুই স্বতন্ত্র বিএনপি নেতার মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা দুই বিএনপি নেতার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা Read more

ইরানের হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত
ইরানের হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের রাতভর হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাস "সামান্য ক্ষতিগ্রস্ত" হয়েছে।মাইক হাকাবি এক্স অ্যাকাউন্টে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন