গাজীপুরের গাছা থানার শরীফপুর রোডে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত মোসা. সোহেলা খাতুন (৪২), শেরপুর জেলার নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে এবং পেশায় গার্মেন্টস কর্মী।প্রাথমিক তদন্তে জানা যায়, নিহতের স্বামী মো. কালু শেখ (৪৫) পেশায় ভ্যানচালক। বিয়ের পর থেকে স্ত্রীসহ একই ভাড়া বাসায় থাকলেও তাদের মধ্যে নিয়মিত দাম্পত্য কলহ চলত। কয়েক দিন আগে সোহেলা খাতুন তার স্বামীকে তালাক দেন। ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকালে কালু শেখ রাস্তায় একা পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা আহত সোহেলাকে উদ্ধারের চেষ্টাকালে তিনি ঘটনাস্থলেই মারা যান।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হত্যার সঙ্গে জড়িত স্বামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গোপসাগরের ট্রলার ডুবি ৭ জেলে ও একটি ট্রলার উদ্ধার
বঙ্গোপসাগরের ট্রলার ডুবি ৭ জেলে ও একটি ট্রলার উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে সাত জেলে সহ একটি মাছ ধরা ট্রলার সাগরে নিমজ্জিত হয়েছে। কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ  এবং Read more

বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির
বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির

নবজাতক কন্যাশিশুকে ডাক্তার দেখাতে গিয়ে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন তার মা মোসাদ্দেকা বেগম (২৪), নানা মৌলভী আজিজুল হক (৬৫) ও Read more

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

কাতারের মার্কিন ঘাঁটিতে মুর্হুমুর্হু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) রাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। কাতারের সংবাদমাধ্যম আল Read more

২৩ আগস্ট: নামাজের সময়সূচি
২৩ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের Read more

এবার আগুন লাগলো ধানমন্ডি ৩২-এ
এবার আগুন লাগলো ধানমন্ডি ৩২-এ

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে শাহ আলম কেমিক্যাল গোডাউন ও পাশের একটি গার্মেন্টস কারখানার আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে Read more

হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল
হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন