অসামাজিক ও অবৈধ কার্যকলাপের সময় দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারী ও ৬ জন পুরুষকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর শহরের লিলির মোড় (পাহাড়পুর) এলাকায় সাবেক সংসদ সদস্য মোখলেসুর রহমানের বাড়ি হতে “মেডিসিন মার্ট” এর স্বত্বাধিকারী সুষমসহ ৬ জন পুরুষ ও ৪ জন নারীকে অসামাজিক ও অবৈধ কার্যকলাপে থাকা অবস্থায় আটক করে দিনাজপুর কোতোয়ালী থানার পুলিশ।আটককৃতরা হলেন, দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার মৃত নরুল হুদা ছেলে আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), ঈদগা আবাসিক এলাকার মৃত শামসুর রহমানের ছেলে গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ (৩২), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বোধ পালিগা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মো: পারভেজ আলম রাজু (২১), দিনাজপুরের কাহারোল উপজেলার গড়নরপুর গ্রামের পুনেন্দ্র রায়ের ছেলে বিষ্ণু রায় (২৬), দিনাজপুর সদর উপজেলার ফুলহাট মাগিপারা এলাকার ফজলুর রহমানের ছেলে শামিম হোসেন(৪৫), কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ইসলাম (৩৫), সদর উপজেলার মাধবপুর মেডিকেল মোড় এলাকার গোলাম মোঃ মমতাজুল রহমান রাজের স্ত্রী জবা চৌধুরী সারা (১৮), লালমনিরহাটের মিশন মোড় এলাকার রিয়াজুল ইসলামের মেয়ে মোছা,রিমি বেগম (২৩),একই এলাকার মৃত তৈয়ব আলীর মেয়ে মোছা. মনি আক্তার (১৮) ও লালমনিরহাটের খানাপারা রেলওয়ে কলোনির মৃত কুকির মেয়ে মোছা, নিলিমা ইসলাম (১৯)।দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান এ তথ্য দিয়ে সময়ের আলোকে নিশ্চিত করেছেন।তিনি জানান, কোতয়ালী থানা পুলিশের একদল চৌকস টিম তাদের আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও দুইটা মোটরসাইকেল,ছয়টা স্মার্ট ফোন এবং দুইটা বাটন ফোনসহ সাথে নগদ ১ লাখ ১২ হাজার টাকা পাওয়া গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর শনিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই বক্তব্যে ভুয়া ধর্ষণ প্রসঙ্গ Read more

‘কেরামতি’র আড়ালে ক্যারিয়ারের কলঙ্ক, শ্রীপুর বিএনপিতে শাহজাহান বিতর্ক তুঙ্গে
‘কেরামতি’র আড়ালে ক্যারিয়ারের কলঙ্ক, শ্রীপুর বিএনপিতে শাহজাহান বিতর্ক তুঙ্গে

শাহজাহান ফকির এখন আর একজন রাজনৈতিক নেতা নন, শ্রীপুর উপজেলা বিএনপির অপরাধচক্রের প্রতীক। জাল সনদ, কোটি টাকার দুর্নীতি, দলবিরোধী আঁতাত Read more

বিসিসি’র সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা!
বিসিসি’র সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা!

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুদক।  নির্ধারিত Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা
উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৫ দিন পর মারা গেলেন Read more

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী Read more

আইসিইউতে ছোট্ট মোরশেদ, সড়ক থেকে উদ্ধার দুই শিশুর করুণ বাস্তবতা
আইসিইউতে ছোট্ট মোরশেদ, সড়ক থেকে উদ্ধার দুই শিশুর করুণ বাস্তবতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই অভিভাবকহীন শিশুর জীবনে এক নির্মম বৈপরীত্য দেখা দিয়েছে। চার বছর বয়সী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন