ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নাম ব্যবহার করে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিষয়টি নজরে এসেছে অভিনেতার।এমন স্পর্শকাতর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বুশরা নামে এক তরুণী। সেই পোস্টে বুশরা সকলকে সাবধানও করেছেন। পোস্টে এই তরুণী লেখেন, আজকে খুবই সেন্সিটিভ একটা ব্যাপার নিয়ে কথা বলব! জিয়াউল হক পলাশ ভাইয়াকে আপনারা কম বেশি সবাই চেনেন। আপনারা যেই অনস্ক্রিন পলাশকে চেনেন, কাবিলা এবং আরও অনেক দুর্দান্ত চরিত্রের অভিনেতা হিসাবেই আপনাদের কাছে উনি পরিচিত। কিন্তু ভাইয়াকে যারা কাছ থেকে চেনেন, তারা হয়তো জানবেন যে অভিনেতা হওয়ার পাশাপাশি ভাইয়া একজন নিবেদিত স্বামী ও বাবা। এর কিছু অংশ আমার নিজের দেখার সুযোগ হয়, আর আমার কাছে ব্যাপারটা অনেক ইন্সপায়ারিং!সেই তরুণীর স্ট্যাটাস শেয়ার করে পলাশও জানিয়েছেন, তিনি কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করছেন না। কেউ যেন এসব প্রতারণার ফাঁদে পা না দেন।ভক্তদের সতর্ক করে পলাশ লিখেছেন, প্লিজ সাবধান। এসব ফেইক প্রোফাইল দিয়ে কেউ প্রতারিত হবেন না। আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের ডেটিং অ্যাপ ব্যবহার করি না। পোস্টে সেই তরুণী প্রতারণার বিষয়টি উল্লেখ করে লেখেন, সম্প্রতি জেনারেশনের জনপ্রিয় একটি ডেটিং সাইট বা অ্যাপ বাম্বল। ইদানিং সেলিব্রেটিদের ছবি দিয়ে ফেক আইডি খোলা একটা নরমাল ব্যাপার হয়ে দাড়িয়েছে। কিন্তু ভয়ংকর ব্যাপার হলো, এই বাম্বল-এ পলাশ ভাইয়ার প্রোফাইলটা ভেরিফায়েড। এখানে কোনো প্রোফাইল ভেরিফাই করতে হলে তাদের ফেস আইডি ম্যাচ করা লাগে। আমি আসলে জানি না যে ফেক আইডির পেছনে যিনি আছেন, তিনি আসলে কীভাবে এটা সম্ভব করেছেন! কিন্তু পলাশ ভাইয়াকে এই বিষয় জানানোর পর উনি বলেন এটা তার ফেক আইডি এবং এই অ্যাপ তিনি কখনও ব্যবহার করেন নাই।সেই স্ট্যাটাসে আরও লেখা হয়, এরই মধ্যে আমার দুইজন ফ্রেন্ড এই প্রফাইলের সঙ্গে ম্যাচ করে এই ফেক মানুষটার সাথে কথা বলে, ভাগ্য ভালো তারা কোন ফাঁদে পা দেয়নি। তবে যারাই এই অ্যাপ ব্যবহার করছেন, আমি অনুরোধ করব একটু বুঝে শুনে ব্যবহার করতে। শুধুমাত্র ভেরিফায়েড প্রোফাইল দেখেই কাউকে বিশ্বাস করবেন না, কারণ ক্লিয়ারলি এই সিস্টেমে ভুল আছে! আর যদি কথা হয়ই, আপনার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি তাদের সাথে শেয়ার করবেন না। এই অসৎ মানুষগুলারে আল্লাহ হেদায়েত দিক! 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতের নির্দেশনা সত্ত্বেও পরীক্ষা বঞ্চিত ২০ শিক্ষার্থী: দায় কার?
আদালতের নির্দেশনা সত্ত্বেও পরীক্ষা বঞ্চিত ২০ শিক্ষার্থী: দায় কার?

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন অনুযায়ী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজে’ বিএসসি ইন নার্সিং কোর্সে ২০ জন শিক্ষার্থী ভর্তি হন। Read more

বিএনপি প্রার্থীর আবেদন নামঞ্জুর, হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা
বিএনপি প্রার্থীর আবেদন নামঞ্জুর, হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা Read more

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে ইজিবাইক, অটোভ্যান ও ট্রলির সংঘর্ষে আফসার আলী ও হায়দার আলী নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত Read more

আজ আষাঢ়ের প্রথম দিন
আজ আষাঢ়ের প্রথম দিন

আজ ১৪৩২ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিন। পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে এসেছে Read more

জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার
জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার Read more

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় পুকুরে ডুবে ওয়াজিহা করিম আয়াত (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন