সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে গোসল করতে নেমে অদিতী রাণী দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ইটনা উপজেলা সদরের দাসপাড়া এলাকার ধনু নদীতে এ ঘটনা ঘটে। নিহত অদিতী রাণী দাস উপজেলা সদরের দাসপাড়া গ্রামের অবিকল দাসের মেয়ে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে অবিকল দাস বাড়ির সামনে ধনু নদীতে মেয়ে অদিতীকে নিয়ে গোসল করতে যান। গোসল শেষে অদিতীকে বাড়ির দিকে খানিকটা এগিয়ে দিয়ে নৌকা নিয়ে তি‌নি ধান আনতে যান । কিছুক্ষণ পরে শিশুটি আবারও নদীতে গিয়ে একা গোসল করতে থাকলে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। এদিকে অদিতীকে অনেকক্ষণ যাবৎ দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। তখন এক প্রত্যক্ষদর্শী জানান, অদিতীকে নদীর পাড়ে যেতে দেখেছেন তিনি। পরে তার দেওয়া তথ্যমতে নদীতে গিয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে নিধু রঞ্জন দাস নামে একজন শিশুটির মরদেহ খুঁজে পান।ইটনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত সফরে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
ভারত সফরে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মুখে চিরবৈরী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।সোমবার (১৮ Read more

পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব নেই বেনাপোল-পেট্রাপোল বন্দরে
পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব নেই বেনাপোল-পেট্রাপোল বন্দরে

পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব পড়েনি দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে। আমদানি-রপ্তানির পাশাপাশি পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক আছে। তবে বিএসএফ নিরাপত্তা ব্যবস্থা জোরদার Read more

রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন
রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

রাজধানীর কমলাপুরে শাশুড়িকে দেখতে গিয়ে আয়েশা খান মনি (৪৪) নামে এক নারী তার দেবরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানা গেছে।রবিবার Read more

২১ দিন পর প্রবাসীর মরদেহ ফিরল বাড়িতে
২১ দিন পর প্রবাসীর মরদেহ ফিরল বাড়িতে

সৌদি আরবের রিয়াদে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামের প্রবাসী আলামিনের (৪২) মরদেহ ফিরেছে নিজ Read more

একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি
একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি

নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। ফেব্রুয়ারি মাসের শুরুতে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা কয়েক দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন