রাজনৈতিক ছাত্র সংগঠনের নামে নিউমার্কেট এলাকায় সকল চাঁদাবাজদের রুখে দেয়ার ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। সম্প্রতি ছাত্রদল নেতা পরিচয়ে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানিয়ে মিরপুর সড়কে  প্রতিবাদ মিছিলে এ ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখা।শুক্রবার(২৫ এপ্রিল) বেলা ৩ টার দিকে মিছিল শেষে আয়োজিত বিক্ষোভে চাঁদাবাজদের হুশিয়ার দিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নোমান আলম মুন বলেন, ছাত্র অধিকার পরিষদ সবসময় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে। যেখানেই অন্যায় এবং অনিয়ম হয় সেখানেই ছাত্র অধিকার পরিষদ প্রতিবাদ করে। ছাত্র সংগঠনের নামে কেউ যদি চাঁদাবাজি করে, ছাত্রসমাজকে নিয়ে তাদের প্রতিহত করা হবে।ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বলেন, সাইন্সল্যাব, নিউমার্কেট ও নীলক্ষেত এড়িয়াতে অবৈধ ফুটপাত ঘিরে চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। যে পরিচয়েই এসব চাঁদাবাজ আসুক না কেনো তাদের রুখে দিতে দোকানীদের সঙ্গে ছাত্র অধিকার প্ররিষদ রয়েছে। প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি নাহিদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারান, সহসাংগঠনিক ইয়াছিন আরাফাত, সহসভাপতি আনসারি, রায়হান, সাগরসহ ঢাকা কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ এর অন্যান্য নেতৃবৃন্দ ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

ঢাকার কাচ্চির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী কুণ্ডু
ঢাকার কাচ্চির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী কুণ্ডু

প্রথম সিনেমার আনন্দ ভাগ করে নিতে ঢাকায় এসেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রিন্স সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব Read more

নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য Read more

যুক্তরাষ্ট্র ও চীনের শুল্কবিরতি বাড়ল আরও ৯০ দিন
যুক্তরাষ্ট্র ও চীনের শুল্কবিরতি বাড়ল আরও ৯০ দিন

যুক্তরাষ্ট্র ও চীন তাদের পারস্পরিক বাণিজ্য যুদ্ধের শুল্কবিরতি আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে। এর ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন