মুন্সিগঞ্জের গজারিয়ায় মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে  এক যুবককে কুপিয়ে জখম ও আরেক যুবককে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। আহত যুবকের নাম ফয়সাল(২৩),সে উপজেলার বালুয়াকান্দী গ্রামের (শান্তি নগর) এলাকার শাহজাহান এর ছেলে,যাকে ঢাকা মেডিকেল কলেজে  হাসপাতালে চিকিৎসার জন্য  নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও আহত অপর যুবকের নাম মো:শাকিল সে এক’ই এলাকার মো:তাজুল ইসলাম এর ছেলে।শুক্রবার(২৫ এপ্রিল) বেলা ২ টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের শান্তি নগর জামে মসজিদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।জানা যায়,জুম্মার নামাজের পূর্বে মসজিদে বাৎসরিক হিসাব চাওয়া ও দেওয়াকে কেন্দ্র করে মসজিদে প্রথমে কথা কাটাকাটি হয়,পরে নামাজ শেষে মজসিদের সামনে স্থানীয় দুই দল যুবকদের হাতাহাতি হয়। যার ফলে পাশ্ববর্তী মহল্লার ৫/৬ জন যুবক ফয়সালকে কুপিয়ে যখম করে।বাঁচার জন্য মসজিদে প্রবেশ করলেও তাঁরা তাঁকে অজুখানায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।প্রত্যক্ষদর্শী ও মসজিদ কমিটির সাবেক সভাপতি মো:হালিম মোল্লা বলেন,কমিটির সা:সম্পাদক হিসাব দিতে রাজি ছিল কিন্তু সজল ও শাকিলরা এটা নিয়ে বাড়াবাড়ি করে পরিস্থিতি উত্তপ্ত করে যার ফলে সে পাশ্ববর্তী মহল্লার লোকজন এনে আমাদের উপর হামলা চালায়।সেক্রেটারি মো:মানিক মিয়া বলেন,হিসাব দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম,কিন্তু বাহিরে যারা মারামারি করেছে তাদের সাথে আমাদের কমিটির কোন সম্পর্ক নেই।অভিযুক্ত সজল বলেন,এই ঘটনা সত্য নয়,আমার চাচাতো ভাই শাকিলকে মেরেছে এই কথা শুনে আমি ঘটনাস্থলে যাই,যাওয়ার পরে তাঁরা আমার উপর ও হামলা চালায়।এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি তদন্ত)সহিদুল ইসলাম বলেন,শুনেছি কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ দেন নাই,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বরিশালে কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ আবাদে সাফল্য মিলেছে। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই Read more

ভয় ও আতঙ্কে পাঠদান চলে সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ভয় ও আতঙ্কে পাঠদান চলে সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্প এলাকায় স্থাপিত সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভয় Read more

শিশুর বমি কখন পবিত্র-অপবিত্র
শিশুর বমি কখন পবিত্র-অপবিত্র

শিশু বিভিন্ন কারণে বমি করে। একেক বয়সের শিশু ভিন্ন ভিন্ন কারণে বমি করতে পারে। তবে দুধের শিশু অর্থাৎ শুধু দুধ Read more

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল Read more

কুমিল্লায় লাইনচ্যুত হওয়া ট্রেন সাত ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লায় লাইনচ্যুত হওয়া ট্রেন সাত ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় সাত ঘণ্টা ধরে পড়ে থাকা কুমিল্লায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি অবশেষে উদ্ধার করা হয়েছে। রাত ১১ টা Read more

অসুস্থ পিতাকে রেলস্টেশনে ফেলে গেলেন ছেলে, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
অসুস্থ পিতাকে রেলস্টেশনে ফেলে গেলেন ছেলে, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

অসুস্থ পিতাকে জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনের প্লাটফর্মে ফেলে রেখে যান ছেলে। চিকিৎসা ও খাবারের অভাবে বৃদ্ধ হেলাল উদ্দিন (৭০) সেখানে মানবেতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন