চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘি ময়দান শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে যেন ফিরে গিয়েছিল শতবর্ষ পুরোনো এক ঐতিহ্যে। ঢোলের বাদন, করতালের তালে তালে মুখরিত জনসমুদ্রের উল্লাসে শুরু হয় দেশের সবচেয়ে পুরনো কুস্তি প্রতিযোগিতা—‘আব্দুল জব্বারের বলীখেলা’র ১১৬তম আসর। আর এই ঐতিহ্যবাহী আয়োজনে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিলেন কুমিল্লার হোমনা উপজেলার সেই দুর্দান্ত যোদ্ধা, ‘বাঘা শরীফ’ নামে খ্যাত বলী ফরিদ।সন্ধ্যার ঠিক আগে, বেলা সাড়ে পাঁচটায় জমজমাট ফাইনাল ম্যাচে মুখোমুখি হন গতবারের দুই ফাইনালিস্ট—বাঘা শরীফ ও কুমিল্লার আরেক বলী রাশেদ। টান টান উত্তেজনায় ঠাসা ২৩ মিনিটের ক্লাসিক এই বলীযুদ্ধে অবশেষে আয়োজক কমিটি শরীফকেই বিজয়ী ঘোষণা করে। তার এই জয় শুধু একটি ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে বলীখেলার ইতিহাসে এক বিশেষ অধ্যায়—টানা দুইবার শিরোপা জয়ের বিরল কৃতিত্ব।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে বিকেল ৪টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বলীখেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শহরের প্রাচীন এই মঞ্চে হাজারো মানুষের করতালি আর উল্লাস যেন একসঙ্গে উচ্চারণ করছিল—এই খেলাই চট্টগ্রামের রক্তে মিশে থাকা অহংকার।দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লালদীঘির চত্বর ছাপিয়ে আশেপাশের দেড় কিলোমিটার এলাকাজুড়ে বসে বৈশাখী মেলা। রঙিন পণ্য, ঐতিহ্যবাহী খাবার, লোকজ বাদ্যযন্ত্র আর শিশুদের হাসির সাথে তাল মিলিয়ে চলে সংস্কৃতির মেলা। এই বলীখেলা আর বৈশাখী মেলা এখন শুধু কুস্তির প্রতিযোগিতা নয়, হয়ে উঠেছে লোকজ জীবনের অন্যতম মহোৎসব।আয়োজক জব্বারের বলীখেলা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক, এবং প্রয়াত আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল সময়ের কণ্ঠস্বর-কে জানান, এবারের আসরে রেজিস্ট্রেশন করেছেন ১৪৭ জন বলী। এদের মধ্যে জাতীয় পর্যায়ের বেশ কজন অভিজ্ঞ বলীও অংশ নেন, যা এবারের আয়োজনকে আরও প্রতিযোগিতাপূর্ণ করে তোলে। উল্লেখ্য, গত বছর এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৮৪ জন বলী। সেবারই প্রথম অংশ নিয়েই সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হন বাঘা শরীফ।গতবারের মতো এবারও রানার্সআপ হয়েছেন কুমিল্লার রাশেদ বলী। আর খাগড়াছড়ির পাহাড়ি বলী সৃজন চাকমা গতবার তৃতীয় স্থান অর্জন করেন, যিনি এবারও বলীখেলার মূল পর্বে দুর্দান্ত লড়াই উপহার দিয়েছেন। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম
প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম

যশোরে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে দুই গৃহবধূ জখম হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে শহরের বারান্দীপাড়া সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন Read more

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন
মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন

মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ জানাতে এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান তুলে Read more

হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. Read more

গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২
গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২

পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়নে দুস্থ নারীদের কাছ থেকে বিনামূল্যে সরকারি চাল দেওয়ার নামে ৩০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন Read more

ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা
ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

গত বছর আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছাড়েন সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তীতে সংস্থাটির দায়িত্ব Read more

রেস্টহাউজে নারীসহ ওসি সাইফুল, কেলেঙ্কারি ফাঁস
রেস্টহাউজে নারীসহ ওসি সাইফুল, কেলেঙ্কারি ফাঁস

ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নারী কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়েছে। স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে যশোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন