ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।শুক্রবার(২৫ এপ্রিল) দুপুর এক টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্তে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ আসাদুল ইসলাম উপজেলার ইটনা গ্রামের বাসিন্দা ফেরদৌস মিয়ার ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায় আসাদুল ইসলাম ইটনা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়েন। একটি গুলি আসাদুলের বাম চোখের পাশে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।ঘটনার বিষয়ে সুলতানপুর বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, ঘটনাটি ভারতীয় অংশে একটি ছোট নদীর ধারে ঘটেছে। ওই যুবক নদী পার হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। গুলিটি তাঁর চোখের কাছে লাগে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।ওই বিজিবি কর্মকর্তা আরও জানান, ঘটনার বিস্তারিত জানতে আহত ব্যক্তির সঙ্গে কথা বলা হচ্ছে। বিএসএফের সঙ্গেও যোগাযোগ চলছে। এ ঘটনায় পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এখন হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠানো যাবে টাকা
এখন হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠানো যাবে টাকা

মেসেজ পাঠানোর পাশাপাশি এবার টাকা পাঠানোও যাবে হোয়াটসঅ্যাপ থেকে! জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে নতুন সুবিধা—হোয়াটসঅ্যাপ পে।এই ফিচারটি আপনাকে Read more

যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব: মির্জা আব্বাস
যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব: মির্জা আব্বাস

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘আপনাদের যেমন খায়েশ আছে Read more

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ
নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ

নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচীর ২৯ হাজার ৩১০কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।  শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত Read more

ইসি অন্যায় চাপে নতি স্বীকার করবে না: সিইসি
ইসি অন্যায় চাপে নতি স্বীকার করবে না: সিইসি

নির্বাচন কমিশন ভোটের দায়িত্ব পালনকালে কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির Read more

আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য সেবাগ্রহণ নীতিমালা জারি
আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য সেবাগ্রহণ নীতিমালা জারি

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য 'সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫' জারি করেছে সরকার। নতুন এই নীতিমালার মূল উদ্দেশ্য Read more

প্রচারের অভাবে গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর মানুষ
প্রচারের অভাবে গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর মানুষ

দেশজুড়ে বইছে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। এবার ভোট উৎসবে নতুন মাত্রা যোগ করেছে গণভোট। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন