চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘী ময়দানে আজ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশের অন্যতম প্রাচীন লোকজ ক্রীড়া প্রতিযোগিতা জব্বারের বলী খেলার ১১৬তম আসর। এই খেলা ঘিরে ইতোমধ্যেই নগরজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।বিকেলে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। উদ্বোধন শেষে দেশব্যাপী থেকে আগত বলীদের মধ্যে শুরু হবে শক্তি, কৌশল ও ঐতিহ্যের সম্মিলিত লড়াই।জব্বারের বলী খেলা শুধু একটি কুস্তি প্রতিযোগিতা নয়, এটি চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি ও জাতিসত্তার প্রতীক। ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে চট্টগ্রামের বক্সিরহাট এলাকার সমাজসেবক আব্দুল জব্বার সওদাগর তরুণদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে লালদীঘীর ময়দানে শুরু করেন এই বলী খেলার আয়োজন। ক্রমেই এটি গণমানুষের উৎসবে রূপ নেয় এবং কালক্রমে একটি লৌকিক ঐতিহ্যে পরিণত হয়। প্রতি বছর বৈশাখের ১২ তারিখ বলী খেলার মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠানটি স্থগিত থাকলেও ২০২২ সাল থেকে আবারও পুরোদমে আয়োজিত হচ্ছে এই ঐতিহ্যবাহী আসর।বলী খেলার অংশ হিসেবে প্রতি বছর আয়োজিত হয় তিনদিনব্যাপী বৈশাখী মেলা। এবছরও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে এই মেলা, যা লালদীঘী ময়দান ও আশপাশের প্রায় দেড় বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।মেলায় পাওয়া যাচ্ছে মাটির তৈরি হাঁড়ি-পাতিল, ফুলদানি, খেলনা ও পুতুল; বাঁশ, কাঠ ও বেতের তৈরি হাতপাখা, আসবাবপত্র ও গৃহস্থালির সামগ্রী; মাছ ধরার পলো, দা-বটি, কুলো, শীতল পাটি ও নানান প্রকারের গাছের চারা। এছাড়া রয়েছে মুড়ি, মুড়কি, মোয়া, বাতাসা ও অন্যান্য ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের সমাহার।শুক্র-শনিবারের ছুটির দিনকে কেন্দ্র করে মেলায় উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-যুবক, সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লালদীঘীর চারপাশ।চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে গড়ে ওঠা এই বলী খেলার আসর নতুন প্রজন্মকে নাড়ির টানে যুক্ত করে শিকড়ের সঙ্গে। এই আয়োজন হয়ে ওঠে পারিবারিক মিলনমেলা, ব্যবসায়িক আদান-প্রদান ও শিল্প-সংস্কৃতির বিকাশের উন্মুক্ত প্ল্যাটফর্ম।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাইরাল ৩০ লাখ টাকার চেকের আসল রহস্য জানাল ছাত্রদল নেতা
ভাইরাল ৩০ লাখ টাকার চেকের আসল রহস্য জানাল ছাত্রদল নেতা

পটুয়াখালীর কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারের হাতে পাওয়া ৩০ লাখ টাকার একটি চেক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিতে দুর্যোগ, ভূমিধসে প্রাণহানি
রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিতে দুর্যোগ, ভূমিধসে প্রাণহানি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত দুই দিনে ৫৩টি Read more

ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ জয় করছে রাশিয়া: পুতিন
ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ জয় করছে রাশিয়া: পুতিন

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী একটি ‘ন্যায়সঙ্গত Read more

১ হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজের সুযোগ দিচ্ছে সৌদি
১ হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজের সুযোগ দিচ্ছে সৌদি

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে আত্মীয় হারানো ১ হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (১৯ মে) Read more

নোয়াখালী-০৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতা রাজীব
নোয়াখালী-০৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতা রাজীব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন