কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল মিয়া (২৭) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া-মঠখোলা সড়কের ফায়ার সার্ভিসের কাছে এ ঘটনা ঘটে।নিহত জুয়েল মিয়া উপজেলার পৌর সদরের নামা লক্ষীয়া গ্রামের রহমতুল্লাহর ছেলে। তিনি কুয়েত প্রবাসী বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুয়েত প্রবাসী দুই বন্ধু মিলে মোটরসাইকেলযোগে পাকুন্দিয়া থেকে মঠখোলা যাওয়ার পথে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কবরস্থানের দেয়ালের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে পরিস্থিতির অবনতি হলে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

২০ ওভারে ১৪৭ রান করল আফগানিস্তান।শেষ বলের চারে আফগানিস্তানের স্কোর হয়েছে ১৪৭/৫। ফলে বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান।অষ্টম ওভারের Read more

হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন
হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে পরকীয়ার জেরে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলায় স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন Read more

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। রাতভর গাজায় Read more

৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি
৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। প্রেমিক সাদাত শাফি Read more

বাড়তে পারে সিগারেটের দাম
বাড়তে পারে সিগারেটের দাম

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট। সেমাবার (০৩ জুন) অর্থ উপদেষ্টা ড. Read more

বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ
বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী পাকিস্তান বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন