চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় বাবা ও ৬ বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে অপহরণকৃত যুবকের আপন ভাই ও চাচার বিরুদ্ধে মামলা করার জেরে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাবা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাতেন খাঁর মোড়ের একটি অফিসে এই সংবাদ সম্মেলন করেন অপহরনের শিকার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বসনীটোলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ফয়সাল রহমান সোহেল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাবা মারা যাওয়ার পর সম্পদের হিসাব চাইতে গেলে সকল সম্পত্তি দখল করে ভোগ করতে গতবছরের ১৯ আগষ্ট আমাকে ও ছয় বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতন করেন আপন ভাই ফয়েজ রহমান সুজন ও চাচা নেতাউর রহমান। এ ঘটনায় আমার সাবেক স্ত্রী মামলা করলে গত ১০ এপ্রিল আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই তাদের লোকজন আমাকে ও আমার মেয়েকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি আজকে আদালতে প্রবেশ করতে দেয়নি তাদের গুন্ডাবাহিনী। তিনি আরও বলেন, আজকে আদালত তাদের দুজনকে জামিন দিয়েছে। এমন অবস্থায় বর্তমানে আমি ও আমার মেয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। নিজের ও পরিবারের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানান ফয়সাল রহমান সোহেল৷।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

চকরিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।বুধবার (০৫ Read more

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর অ্যাবিগেইল
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর অ্যাবিগেইল

ভামার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার। রাজ্যের ইতিহাসে তিনিই প্রথম নারী গভর্নর। অ্যাবিগেইল Read more

সান্তোসে আরও একবছর থাকছেন নেইমার
সান্তোসে আরও একবছর থাকছেন নেইমার

শৈশবের টানে আবারও ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সি গায়ে জড়িয়েছিলেন নেইমার জুনিয়র। গতবছর জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে এক বছরের Read more

কবি নজরুল কলেজে সিওয়াইবি’র উদ্যোগে ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ
কবি নজরুল কলেজে সিওয়াইবি’র উদ্যোগে ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর উদ্যোগে এবং কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)-এর সহযোগিতায় একটি ক্যারিয়ার উন্নয়নমূলক Read more

ইবির ‘এ’ ইউনিটে উপস্থিতি ৯০ শতাংশের বেশি
ইবির ‘এ’ ইউনিটে উপস্থিতি ৯০ শতাংশের বেশি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৯০.৬৯ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।  বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে Read more

ঝিনাইদহে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা
ঝিনাইদহে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা

জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন