মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ২০২৩ সালের ৯ই অক্টোবর যোগদান করেছিলেন প্রীতম সাহা। চলতি মাসের ২১শে এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে এই ইউএনওকে বদলি করা হয়েছে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। একই প্রজ্ঞাপনে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনোয়ার হোসেনকে যোগদান করতে বলা হয়েছে। ইউএনও প্রীতম সাহার বদলির আদেশ ঘোষণার পর থেকেই গাংনী উপজেলায় চলছে নানান কাহিনী। ইউএনওর বদলির আদেশ বাতিলের দাবিতে ২২ এপ্রিল সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এবং ২৩শে এপ্রিল বীর মুক্তিযোদ্ধাদের ব্যানারে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাংনী উপজেলা পরিষদ চত্বরে। তবে অভিযোগ উঠেছে নিজের বদলি ঠেকাতে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের মাঠে নামানো সহ বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে ম্যানেজ করার। স্থানীয় এবং জাতীয় বেশ কয়েকটি পত্রিকা যা নিয়ে সংবাদ প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী সময়ের কন্ঠস্বরকে জানিয়েছেন, ইউএনও প্রীতম সাহা দায়িত্ব পাওয়ার পর থেকে বদলে গিয়েছে গাংনী উপজেলার বিভিন্ন কার্যক্রম। তিনি সবকিছুতেই যেমন পরিবর্তন এনেছেন তেমনি নিয়েছেন ব্যতিক্রমধর্মী বিভিন্ন উদ্যোগ। উপজেলার প্রতিটি প্রান্তের মানুষের সাথে তিনি নিবিড় ভাবে খুব সহজেই মিশে গেছেন। তাই একজন সরকারি কর্মকর্তা হয়েও তিনি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছেন। তার জনপ্রিয়তা কে ভূলুণ্ঠিত করতে অনেকেই উঠে পড়ে লেগেছে। রাজনৈতিক একটি মহলের বেশ কয়েকজন নেতা নিজেদের পরিচয় না প্রকাশ করা শর্তে সময়ের কন্ঠস্বরকে জানান, বিগত সরকারের সময় থেকেই এই ইউএনও গাংনীতে রয়েছেন। তিনি সাবেক সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেক সহ অনেক আওয়ামী লীগ নেতার খুবই ঘনিষ্ঠ ছিলেন। তিনি এখনো বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের লোকজনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন তাই তার বদলি খুবই জরুরী। গতকাল বুধবার (২৩শে এপ্রিল) গাংনী উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধারা বলেন, গাংনী উপজেলায় এখন পর্যন্ত যতজন ইউএনও এসেছে তার মধ্যে প্রীতম সাহা সবচেয়ে ব্যতিক্রম। তিনি সব মানুষকে সহজ ভাবে ভালোবাসেন ও সবার কথা শোনেন। সঠিক পরামর্শ  ও সমাধান দেন। তার কাছে যেতে কারোর অনুমতিও নিতে হয়না। তাই এরকম একজনকে জনবান্ধব কর্মকর্তাকে আরো কিছুদিন গাংনীতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মুক্তিযোদ্ধারা।  বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সময়ের কণ্ঠস্বরকে জানান, আমি সরকারি চাকরি করি। সরকারি চাকরিজীবীদের সরকারের নির্দেশ প্রতিপালন করা দায়িত্ব। এখন সরকার আমাকে যে নির্দেশ দেবেন আমি অবশ্যই সেটি পালন করব। গাংনী উপজেলায় দীর্ঘ দেড় বছর আমি কর্মরত রয়েছি। এখানকার মানুষের আবেগ-অনুভূতি ও ভালোবাসার প্রতি আমি পূর্ণ সমর্থন করি। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি
হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।রবিবার (২১ Read more

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল হাসান (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া-লাহিড়ী Read more

৭ হাজারের বেশি নেতাকর্মী পদচ্যুত-বহিষ্কৃত হয়েছে: তারেক রহমান
৭ হাজারের বেশি নেতাকর্মী পদচ্যুত-বহিষ্কৃত হয়েছে: তারেক রহমান

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি 'স্বচ্ছতা ও জবাবদিহিতা' নিশ্চিতের লক্ষ্যে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে দল থেকে ৭ হাজারের বেশি নেতাকর্মীকে Read more

মহান মে দিবসের প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের তৃতীয় সেরা নোবিপ্রবির অর্পা
মহান মে দিবসের প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের তৃতীয় সেরা নোবিপ্রবির অর্পা

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের রচনা Read more

চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় দুই ভাইকে ছুরিকাঘাতে এক ভাইয়ের মৃত্যু
চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় দুই ভাইকে ছুরিকাঘাতে এক ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে মাছ ধরার জাল বসানোকে কেন্দ্র করে ঝগড়ার জেরে ঘুমন্ত অবস্থায় দুই ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থলে Read more

মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশসহ কুশপুত্তলিকা দাহ
মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশসহ কুশপুত্তলিকা দাহ

কাটার মাস্টার হিসাবে খ্যাত বাংলাদেশী ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশসহ কুশপুত্তলিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন