দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর ফের গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত। রোববার (১০ আগস্ট) রাত ১০টার পর মিয়ানমার অভ্যন্তরে আকস্মিকভাবে ৭ থেকে ১০ মিনিট ধরে টানা গুলি বিনিময় হয়। এ ঘটনায় বাংলাদেশের ভেতরে কোনো গুলি না এলেও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘গোলাগুলি হয় সীমান্ত পিলার ৩৪ ও ৩৫-এর মাঝামাঝি, শূন্যরেখা থেকে প্রায় ৩০০-৩৫০ মিটার দূরে মিয়ানমার অভ্যন্তরে। অন্তত ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা বা আরএসও’র মধ্যে সংঘর্ষ হয়েছে।’ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য নুর মোহাম্মদ ভূট্টো বলেন, ‘দীর্ঘ দেড় বছর পর সীমান্তে এত গুলির শব্দ শুনলাম। ঠিক কী ঘটছে তা বোঝা যাচ্ছে না। আমরা আতঙ্কে আছি।’বিজিবি জানায়, ঘটনার পর সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।এদিকে সোমবার (১১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বিজিবি।বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘আটক জীবন তঞ্চঙ্গা (২১) মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা ও আরাকান আর্মির সদস্য। তাঁর কাছ থেকে একটি বিদেশি ভারী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।’বিজিবি কর্মকর্তা জানান, জীবন তঞ্চঙ্গা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বালুখালী ক্যাম্পসংলগ্ন একটি চৌকিতে গিয়ে বিজিবির হাতে অস্ত্র সমর্পণ করেন। তিনি জানান, ব্যক্তিগত নিরাপত্তার হুমকির কারণে অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে এসেছেন।আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে আরাকান আর্মি দাবি করে, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের রাখাইন অংশের ২৭১ কিলোমিটার এলাকা তারা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। সীমান্তের সাম্প্রতিক গোলাগুলি ও অনুপ্রবেশের ঘটনা নিয়ে আবারও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির করুণ মৃত্যু
ফরিদপুরে কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির করুণ মৃত্যু

ফরিদপুরে কুমার নদে গোসল করতে নেমে দাদি ও দুই নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের Read more

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় সেনা সদস্যসহ নিহত ৫৫
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় সেনা সদস্যসহ নিহত ৫৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে এক গ্রামে ভয়াবহ হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন। খবর আল Read more

সাবেক মন্ত্রী হাছান মাহমুদকে ‘পেটাতে’ চাইলেন আ.লীগ নেতা
সাবেক মন্ত্রী হাছান মাহমুদকে ‘পেটাতে’ চাইলেন আ.লীগ নেতা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে ‘জুতাপেটা’ করতে চেয়েছেন কবির শিকদার নামে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের Read more

পরকীয়ার বলি ২২ দিনের শিশু, মিরপুরে মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৪
পরকীয়ার বলি ২২ দিনের শিশু, মিরপুরে মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৪

পরকিয়ার জের ধরে ২২ দিনের শিশুকে হত্যা করে লাশ পানিতে ফেলে গুম করে মা ও পরকীয়া প্রেমিক। এ ঘটনায় সংশ্লিষ্ট Read more

ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ১২ ঘণ্টায় ১৩ জন নিহত
ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ১২ ঘণ্টায় ১৩ জন নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতের হামলায় ১২ ঘণ্টায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অঞ্চলটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার Read more

ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে
ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে

পিরোজপুরের ভান্ডারিয়ার বহুল আলোচিত জামায়াত কর্মী সাইফুল ইসলাম (৩২) হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী আওয়ামী ফ্যাসিস্টদের দোষর আমিন হাওলাদার (৪৮) দীর্ঘদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন