কুমিল্লায় মেঘনা নদীতে ট্রলার ও বাল্কহেড থেকে চাঁদা তোলা অবস্থায় চাঁদাবাজদের মুখোমুখি হয় নৌ পুলিশের একটি দল। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে আত্মরক্ষায় পুলিশ গুলি চালিয়ে নিরাপদে সরে যায়। ঘটনাটি ঘটে বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায়।চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত নদী টহলের সময় তাঁরা দেখতে পান, একটি স্পিডবোটে থাকা ৮-১০ জন ব্যক্তি বালুবাহী বাল্কহেড ও অন্যান্য ট্রলারে চাঁদা তুলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও একটি স্পিডবোট ও তিনটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ১৮-২০ জন দেশীয় অস্ত্রসহ পুলিশের দিকে তেড়ে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চাঁদাবাজদের লক্ষ্য করে আমরা ৭ রাউন্ড রাবার বুলেট ও ৪ রাউন্ড সিসা বুলেট ছুড়ি। এরপর নিরাপদ দূরত্বে সরে আসি।’তিনি আরও বলেন, ‘আমরা চাঁদাবাজদের দমন ও নদীপথ নিরাপদ রাখতে নিয়মিত টহলে থাকি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’এই ঘটনার সময় পুলিশ দলের সঙ্গে ছিলেন- এসআই একেএম নূরুল হক হাওলাদার, কনস্টেবল তানভীর আহমেদ, কুসুম দেব ও মো. সাইদুর রহমান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যারা দেশকে ভালোবাসে তারা বেগম পাড়া গড়ে তুলবে না: জামায়াতের আমির
যারা দেশকে ভালোবাসে তারা বেগম পাড়া গড়ে তুলবে না: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না, বেগম পাড়া গড়ে তুলবে না Read more

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো বেলজিয়াম
এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো বেলজিয়াম

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রী বের্ত দি ওয়েভার গতকাল সোমবার নিউইয়র্কে বৈশ্বিক সম্মেলনে এ Read more

‘বিশ্বজুড়ে সংঘাত দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে’
‘বিশ্বজুড়ে সংঘাত দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে’

লাতিন আমেরিকা ও ইরান যুদ্ধ দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এসব সংঘাত মূলত পশ্চিমা দেশগুলোর বৈশ্বিক প্রভাব Read more

ড্রাইভার থেকে ক্যাসিনো এজেন্ট: হাফিজুলের ফাঁদে নিঃস্ব বহু পরিবার
ড্রাইভার থেকে ক্যাসিনো এজেন্ট: হাফিজুলের ফাঁদে নিঃস্ব বহু পরিবার

গত-কয়েক বছর আগেও একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ির ড্রাইভার ছিলেন হাফিজুল ইসলাম। নিত্যদিনের সঙ্গী ছিল অভাব-অনটন। অথচ অল্প সময়ের ব্যবধানে এখন Read more

যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই
যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

যশোরে ইজিবাইক চালক বাচ্চু মোল্যাকে (৪৫) অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২ জুন) বিকেলে শহরের রেলগেট এলাকা থেকে তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন