জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর বুধবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ পদক্ষেপ করেছিল ভারত। বুধবার (২৩ এপ্রিল) এক বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই সিদ্ধান্তগুলোর বিষয়ে জানান। ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে বুধবার মধ্যরাতেই নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিককে। এই বিষয়ে সরকারের কোনও মন্ত্রকের তরফে কিছু জানানো না-হলেও, সংবাদ সংস্থা এএনআই এমনটাই জানিয়েছে। এএনআই-এর প্রতিবেদন অনুসারে, বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় ভারতে থাকা পাকিস্তানি কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে। বুধবারই ভারত জানিয়েছিল, নয়াদিল্লির পাক দূতাবাসে থাকা সে দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা, বিমান উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করা হচ্ছে। নয়াদিল্লির জানায়, এই সামরিক উপদেষ্টাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। এএনআই সূত্রে খবর, ওই পাক কূটনীতিককে তলব করে ‘অবাঞ্ছিত’ ঘোষণার সরকারি নির্দেশনামা আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়। ভারতে তাদের উপস্থিতি যে কাম্য নয়, তা বুঝিয়ে দেওয়া।বুধবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে জরুরি বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)। প্রায় আড়াই ঘণ্টা ধরে সেই বৈঠক চলেছে। বৈঠকের পর রাত ৯টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন সিসিএসের কর্তারা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নেয়ার কথা জানান। যতোদিন দিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, তত দিন সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।সিন্ধু পানিবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। উপযুক্ত নথিপত্র নিয়ে যাঁরা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাদের ১ মে-র মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার সময় দেওয়া হয়েছে। এছাড়াও সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না- সেই তথ্যও জানানো হয়েছে। যারা ওই ভিসায় ইতিমধ্যেই ভারতে রয়েছেন, তাদেরও ওই ভিসা বাতিল করা হচ্ছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।  পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার পাশাপাশি সে দেশের ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে বলে জানায় ভারত।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ছাত্র-জনতার
ঠাকুরগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ছাত্র-জনতার

১ হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে Read more

দেবীগঞ্জে সংযোগহীন সেতুতে অন্তহীন ভোগান্তি 
দেবীগঞ্জে সংযোগহীন সেতুতে অন্তহীন ভোগান্তি 

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ব্যবহার করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সংযোগ সড়ক Read more

দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি
দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি

গাজীপুরের শ্রীপুরে চুরির ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের দেরিতে পৌঁছানোতে ক্ষুব্ধ হয়ে এক দোকানি পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এতে Read more

অনুমোদনের আগে টেন্ডার বিজ্ঞপ্তি, প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম রেলস্টেশনের গণশৌচাগার ইজারা
অনুমোদনের আগে টেন্ডার বিজ্ঞপ্তি, প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম রেলস্টেশনের গণশৌচাগার ইজারা

রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসনের প্রশ্নে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ফের গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে। চট্টগ্রাম নতুন Read more

৩ আগস্ট ‘মুক্তির ইস্তেহার’ ঘোষণা দেবে এনসিপি
৩ আগস্ট ‘মুক্তির ইস্তেহার’ ঘোষণা দেবে এনসিপি

নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগষ্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইস্তেহার ঘোষনা করবে এনসিপি। শুক্রবার (৪ Read more

চলিতেছে সার্কাস: উমামা ফাতেমা
চলিতেছে সার্কাস: উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে মধ্যরাতে ফেসবুক পোস্ট দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন