ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত উক্ত সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার মূল কার্যক্রম শুরুর পূর্বে গত ৭ ডিসেম্বর ২০২৪ থেকে ২২ এপ্রিল ২০২৫ পর্যন্ত পরলোকগত ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং ক্রীড়া পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সেনাপ্রধান বিওএ’র সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য সব ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান খেলাধুলার উন্নয়নে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির জন্য ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুন মাসে শুরুর পরিকল্পনা করা হয়েছে। এ সভায় তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস ও ১৪তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং দশম বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সবশেষ, সভায় গত ৭ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিওএ’র কার্যনিবাহী কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজপথ ছেড়ে না যাওয়ার নির্দেশ ইশরাকের
রাজপথ ছেড়ে না যাওয়ার নির্দেশ ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) দুপুরে Read more

গাজা ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইসরায়েলের অর্থমন্ত্রী
গাজা ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইসরায়েলের  অর্থমন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে ‘আবাসন খনি’ হিসেবে অভিহিত করেছেন দখলদার ইসরায়েলের উগ্রপন্থি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ। তিনি বলেছেন, যুদ্ধ শেষে গাজার Read more

কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাশ করেনি কেউ
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাশ করেনি কেউ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় গড় পাশের Read more

সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলা
সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ ঘটনার জন্ম দিল আরেকটি অমানবিক হামলা। স্থানীয় সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকে ঘিরে চলমান সহিংসতার পেছনের সত্য অনুসন্ধান করতে Read more

দলীয় প্যাডে শৃঙ্খলা কমিটি করে ফের সমালোচনায় বিএনপি নেতা
দলীয় প্যাডে শৃঙ্খলা কমিটি করে ফের সমালোচনায় বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির নামে দলীয় প্যাড ব্যবহার করে ২৯ জনের নাম লিখে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিম্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন